শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

নিশোর সঙ্গে এসভিএফ আলফা আইয়ের আরও ৩ সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

নিশোর সঙ্গে এসভিএফ আলফা আইয়ের আরও ৩ সিনেমা

‘সুড়ঙ্গ’, ‘দাগি’ ও ‘দম’ সিনেমার পর এবার অভিনেতা আফরান নিশোর সঙ্গে নতুন আরও তিনটি সিনেমা চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট’। সিনেমাগুলোতে নিশোকে একেবারে নতুন রূপে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল।

প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আসন্ন তিন সিনেমা দিয়ে নিশোভক্তদের আক্ষেপ ঘুচতে যাচ্ছে। শাকিলের ভাষ্য, ‘দর্শকের দৃষ্টিকোণ থেকে নিশোকে সব সিনেমায় স্ট্রাগলিং চরিত্রে দেখা গেছে। তাঁরা নিশোকে পর্দায় নায়ক অবতারে দেখতে চান। নিশোর সঙ্গে আমাদের যে তিনটি সিনেমা চূড়ান্ত হয়েছে, তার প্রতিটিতে নিশোকে দর্শক যেভাবে দেখতে চায়, সেভাবেই দেখা যাবে।’


বিজ্ঞাপন


তিনটি সিনেমা চূড়ান্ত হলেও এখনও সিনেমাগুলোর নাম ঘোষণা করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, একটি সিনেমা পরিচালনা করবেন ভিকি জাহেদ। এই পরিচালকের ছবিতে নিশোর সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধবেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই বিষয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘তিন সিনেমার একটিতে নিশোর সঙ্গে দেখা যেতে পারে মেহজাবীনকে। দর্শকেরাও এমনটা চান। এছাড়া নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে একটি নয়, আমাদের একাধিক কাজ নিয়ে আলোচনা চলছে।’

image

কয়েক দিন আগে নির্মাতা রায়হান রাফী ফেসবুকে শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদের ছবি শেয়ার করে ‘রাফী ফিল্ম ইউনিভার্স’-এ স্বাগত জানান। এরপর থেকে গুঞ্জন ওঠে, রাফীর পরিচালনায় ‘তাণ্ডব ২’ সিনেমায় থাকছেন নিশো। সামাজিক মাধ্যমে অভিনেতা নিজেও এর আভাস দিয়েছেন।


বিজ্ঞাপন


এদিকে শোবিজে বেশ জোরেসোরে গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে পারে নিশোর ‘সুড়ঙ্গ ২’।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর