বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

আর্জেন্টিনাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণা করা সময়ের দাবি: জয় 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

ডাকসু নিয়ে যা বললেন জয় 

রাত পোহালেই পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। ফুটবল মহোৎসব শুরুর আগে মাঠের বাইরে জমে উঠেছে কথার লড়াই। বিশ্বকাপের উন্মাদনা ছুঁয়ে গেছে শোবিজ তারকাদেরও। নিজের দলকে সমর্থন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম পোস্ট শেয়ার করছেন তাঁরা। এই তালিকায় আছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

বুধবার (১০ জুন) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনার জনসংখ্যা ৪ কোটি ৬০ লাখ। বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত ৯ কোটি। আর্জেন্টিনা দেশটাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণা করা এখন সময়ের দাবি।’


বিজ্ঞাপন


আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি: জয়

ছেলেদের টাকা ছাড়া দাম নেই: জয়

অভিনেতার এই পোস্ট আর্জেন্টিনার ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। জয়ের স্ট্যাটাসের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ম্যারাডোনার জন্য আর্জেন্টিনা সাপোর্ট করি।’ অন্য একজন লিখেছেন, ‘ব্রাজিলের যে সমর্থক কম এটা ভাবার উপায় নেই। প্রচুর মানুষ ব্রাজিল সমর্থন করে কিন্তু গতবার আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় তারা এখন চুপ করে আছে। সময়মতোই দেখতে পাবেন ব্রাজিলেরও অনেক সমর্থক।’

এদিকে কেউ কেউ প্রশ্ন করেছেন, ৯ কোটির আর্জেন্টিনা সমর্থকের তথ্য কোথায় পেয়েছেন তিনি? তবে ভক্তদের এই প্রশ্নের কোনো উত্তর দেননি অভিনেতা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর