মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

‘মায়া পাখি’ নিয়ে সমালোচনার জবাব দিলেন নাজনীন নিহা 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

‘মায়া পাখি’ নিয়ে সমালোচনার জাবাব দিলেন নাজনীন নিহা 

ঈদের নাটকগুলোর অন্যতম ‘মায়া পাখি’। দর্শকদের কেউ গল্পে ডুবে গেছেন, কেউ চোখের জল ফেলছেন। সমালোচনাও নিয়েছে পিছু। নেটিজেনদের একটি অংশ মনে করছেন নাটকটিতে কর্মজীবী নারীদের নেতিবাচক হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুললেন ‘মায়া পাখি’র মায়া চরিত্রে রূপদানকারী নাজনীন নিহা।

নিহা মনে করছেন সমাজে এরকম ঘটনা ঘটছে। তা-ই তুলে ধরা হয়েছে নাটকে। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘বাস্তবে এরকম ঘটনা অনেক আছে। গল্পের প্রয়োজনে সেগুলোই তুলে ধরা হয়েছে। অবাস্তব কিছু দেখানো হয়নি। খারাপ কিছুও উপস্থাপন করা হয়নি। দর্শকদের জন্য শিক্ষণীয়ও বলতে পারেন। কেননা খারাপ কিছুর ফল কখনও ভালো আসে না। নাটকটি দেখে তারা এটা বুঝতে পারবেন।’ 

natok

এদিকে নাটকটি নিয়ে প্রশংসার ভিড়বাট্টাও বেশ। পাশাপাশি নিহার অভিনয়ের প্রশংসাও করছেন অনেকে। সেগুলোও চোখে পড়েছে অভিনেত্রীর। তার কথায়, ‘এটা সম্ভব হয়েছে অপূর্ব ভাইয়া (জিয়াউল ফারুক অপূর্ব) ও সৌখিন ভাইয়ার (জাকারিয়া সৌখিন) জন্য। এটা এভাবে করো, ওটা ওভাবে করো— ওনারা প্রত্যকটি জিনিস এরকম ধরে ধরে বলে দিয়েছেন। আমিও আমার জায়গা থেকে চেষ্টা করছি। আগেও বলেছি, আমি শিখছি। এটা আমার শেখার সময়। এখনও নিজেকে নতুন মনে করি। সবাই পছন্দ করছে শুনে ভালো লাগছে। আরও ভালো করার চেষ্টা করব।’ 

‘মায়া পাখি’র পরিচালক জাকারিয়া সৌখিন। নিহার বিপরীতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব। গল্প ভাবনাও অভিনেতার। এরইমধ্যে ইউটিইউবে নাটকটি দেখা হয়েছে এক কোটি বারো লাখ বারের অধিক। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর