সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

এবার আইটেম গানে কোমর দোলালেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

এবার আইটেম গানে কোমর দোলালেন শ্রীলেখা

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে এবার পর্দায় দেখা যাবে সম্পূর্ণ নতুন এক অবতারে। মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমা ‘ছবিওয়ালা’-র একটি আইটেম গানে কোমর দোলাবেন তিনি।

গানের কোরিওগ্রাফি করেছেন করণ আরিয়ান। গানটির কোরিওগ্রাফি প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রীলেখা মিত্রের মতো একজন সিনিয়র ও দক্ষ অভিনেত্রীর সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ। এই গানে দর্শকেরা তাঁকে একেবারে অন্য রকম একটি সাহসী অবতারে দেখতে পাবেন, যা আগে কখনও দেখা যায়নি। জোজো দিদির (জোজো মুখোপাধ্যায়) কণ্ঠ গানের এনার্জি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’

image

কোরিওগ্রাফির পাশাপাশি পরিচালক হিসেবেও ব্যস্ত সময় পার করছেন তরুণ নির্মাতা করণ। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর নতুন চলচ্চিত্র ‘গোল’। নিজের নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে করণ ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘চলচ্চিত্রটি নিয়ে আমরা অত্যন্ত যত্ন সহকারে কাজ করেছি। খুব শীঘ্রই কলকাতার ঐতিহ্যবাহী নন্দন প্রেক্ষাগৃহে একটি জমকালো গ্র্যান্ড প্রিমিয়ারের মাধ্যমে ছবিটি দর্শকদের সামনে নিয়ে আসা হবে।’

‘ছবিওয়ালা’ সদ্য প্রয়াত টলিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় অভিনীত শেষ সিনেমা। একজন ফটোগ্রাফারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর গল্প। রাহুলের চরিত্রের নাম বিশ্বকর্মা, যিনি জীবনভর নিজের কাজের স্বীকৃতি খুঁজে বেড়িয়েছেন। কিন্তু সেই স্বীকৃতি আসে তাঁর মৃত্যুর পর। ছবিতে ফুটে উঠেছে, বিশ্বকর্মা নিজের সৃজনশীলতা দিয়ে কাজ না পেয়ে শেষমেশ মৃত মানুষের ছবি তোলার কাজ করতে বাধ্য হন। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত। এছাড়াও ছবিতে রয়েছেন শ্রীলেখা মিত্র, শান্তনু নাথ, রিমি দেব, রানা বসু ঠাকুরের মতো অভিনেতারা। ছবির সংগীত পরিচালনা করেছেন সৌম্য ঋত। গানে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম, সোমলতা আচার্য ও জোজো।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর