রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

কলার প্রশংসায় পঞ্চমুখ শ্রীলেখা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

কলার প্রশংসায় পঞ্চমুখ শ্রীলেখা

সিনেমার খবরে শ্রীলেখা মিত্রকে নিয়ে আলোচনা হয় না আজকাল। তিনি আলোচনায় থাকেন তার সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডের কারণে। চলচ্চিত্রাঙ্গন থেকে শুরু করে ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব— কাউকে ছেড়ে কথা বলেন না। মাঝে মাঝেই একে ওকে খোঁচা দিয়ে স্ট্যাটাস দেন তিনি। তবে এবার আর খোঁচা দিলেন না এ অভিনেত্রী। নেটিজেনদের জানালেন কলার উপকারিতা।

আজ শুক্রবার নিজের ফেসবুকে কলা হাতে একটি ভিডিও প্রকাশ করেছেন শ্রীলেখা। ক্যাপশনে লিখেছেন, ‘কোনো তামাশার উদ্দেশ্যে নয়, একটি সুস্থ মন ও লৌহ মানব/মানবী হতে প্রতিদিন একটি করে কলা খান।’


বিজ্ঞাপন


sreelekha mitra

তবে শ্রীলেখা খারাপ কোনো ইঙ্গিত করেননি বললেও মন্তব্যকারীদের কেউ কেউ ভাবছেন তিনি নেতিবাচক উদ্দেশ্যেই কলা নিয়ে লিখেছেন। মন্তব্যের ঘরে ইঙ্গিতে তা প্রকাশ করেছেন কয়েকজন।

অন্যকে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার উপায় বাতলে দিলেও কিছুদিন আগে নিজের স্বাস্থ্য নিয়ে একটি পোষ্ট দিয়েছিলেন শ্রীলেখা। মমতা রোগ ধরেছে উল্লেখ করে এ অভিনেত্রী লিখেছিলেন, ‘ভুঁড়িটা কমবে না মনে হচ্ছে দিয়ে দেই ড্রেসটা কাউকে? এখনও ট্যাগ খুলিনি… এরকম পোস্ট হয়তো কোনো অভিনেত্রী করে না তাই না? কী করব আমাকে মমতা রোগ ধরেছে যে।’

শ্রীলেখার ওই পোস্ট অনেকেই ইতিবাচকভাবে নিয়েছিলেন তখন। সবকিছু সরল মনে রাখঢাক না রেখে বলে দেন উল্লেখ করে মন্তব্যের ঘরে প্রশংসা রেখেছিলেন তার জন্য।


বিজ্ঞাপন


আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর