সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

নার্সের পেশাকে যৌনতার দৃষ্টিতে দেখা হয়: কঙ্গনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

নার্সের পেশাকে যৌনতার দৃষ্টিতে দেখা হয়: কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিনয় দিয়ে যতটা না নজর কাড়তে পেরেছেন, তার থেকে বেশি আলোচনায় থেকেছেন তার মন্তব্য দিয়ে। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, স্বাস্থ্য সেবিকার মতো মহান পেশার নারীদের দিকে সমাজ এখনও এক ধরনের আপত্তিকর দৃষ্টিভঙ্গি নিয়ে তাকায়। 

২০০৮ সালের ২৬/১১-এর মুম্বাই জঙ্গি হামলার প্রেক্ষাপটে নির্মিত ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিতে একজন নার্সের চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। নার্সের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে সমাজে নার্সদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এ অভিনেত্রী। 

image
  
কঙ্গনা বলেন, ‘মানুষের মধ্যে যে ধারণা ও মনোভাব রয়েছে তা পরিবর্তন আসা উচিত। আমার মনে হয় নার্সিং এমন একটি পেশা, যেটিকে সবচেয়ে বেশি যৌনতার দৃষ্টিতে দেখা হয়।’ হাসপাতালের কথা ভাবলে স্বাভাবিকভাবে চিকিৎসকদের কথা মনে পড়বে। তবে লাখ লাখ নার্স পুরো ব্যবস্থাকে সচল রাখেন। তাঁদের কথাও সবার ভাবা উচিত বলে উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকারে নার্সদের পোশাক পরিবর্তন নিয়ে নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরে তিনি বলেন, ‘আমার মনে হয় ব্রিটিশ আমলের নার্সদের ড্রেস কোড এখনও চালু রয়েছে। আমাদের চিকিৎসকেরা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে নিজেদের পছন্দমতো পোশাক পরতে পারেন। কিন্তু নার্সদের ক্ষেত্রে গরম হোক বা শীত একই ধরনের ইউনিফর্ম দেখা যায়।’ 


বিজ্ঞাপন


image

নার্সদের পোশাকে মার্কিন নৌবাহিনীর এবং প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের পিন, ক্যাপ বা বেল্ট ব্যবহার প্রসঙ্গ টেনে কঙ্গনা বলেন, ‘ভবিষ্যতে যদি নার্সদের নিজস্ব পছন্দ ও প্রয়োজনের কথা মাথায় রেখে ইউনিফর্মে ভারতীয় ছোঁয়া আনা যায়, তা খুবই ইতিবাচক পরিবর্তন হবে।’ তবে পোশাক পরিবর্তনের আগে অবশ্যই নার্সদের মতামতের ভিত্তিতেই হওয়া উচিত বলে মনে করেন তিনি। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর