রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

৮০ মিলিয়ন ফলোয়ারের বিশ্বরেকর্ড গড়ল বিটিএস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

৮০ মিলিয়ন ফলোয়ারের বিশ্বরেকর্ড গড়ল বিটিএস

বিশ্বসংগীত অঙ্গনে নিজেদের একচ্ছত্র আধিপত্যের প্রমাণ দিল কোরিয়ান পপ সেনসেশন বিটিএস। আগামী ১৩ জুন নিজেদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আগে সামাজিক মাধ্যমে এক মাইলফলক স্পর্শ করেছে বিশ্বখ্যাত বয়ব্যান্ডটি। বিশ্বের প্রথম এবং একমাত্র ব্যান্ডদল হিসেবে একই সাথে চারটি বড় ডিজিটাল প্ল্যাটফর্মে ৮০ মিলিয়নের (৮ কোটি) বেশি ফলোয়ারের রেকর্ড গড়েছে তারা। 

বর্তমানে বিটিএসের অফিশিয়াল স্পটিফাই অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ৮৬.২ মিলিয়ন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ৮৪.৬ মিলিয়ন ছাড়িয়ে গেছে। পাশাপাশি ইনস্টাগ্রামে ৮০.৩ মিলিয়ন এবং টিকটকেও অফিশিয়ালি ৮০ মিলিয়নের মাইলফলক স্পর্শ করেছে ব্যান্ডটি। 


বিজ্ঞাপন


নিজেদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘২০২৬ বিটিএস ফেস্টা’কে কেন্দ্র করে বিশ্বজুড়ে ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে। এরইমধ্যে ভক্তদের জন্য সুখবরটি এলো। ব্যান্ডের সদস্যরা একে একে তাঁদের সামরিক পরিষেবা শেষ করে পুনরায় একত্রিত হচ্ছেন। সামনে বড় ধামাকা আসতে চলেছে— এমন আভাস আগেই দিয়ে রেখেছেন বিটিএস। 

উল্লেখ্য, গত ৪ জুন বিটিএসের সাত সদস্য— আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জংকুকের বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি ফটো’ প্রকাশের মাধ্যমে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর