রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

‘বনলতা এক্সপ্রেস’ স্থগিতে জান্নাতুল পিয়ার ক্ষোভ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

‘জুলাইয়ে যারা মাঠে নেমেছিলেন তারা সিনেমা, সংস্কৃতি রক্ষা করতে পারবেন?’

ব্রাহ্মণবাড়িয়ায় বাধার মুখে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটির প্রদর্শনী স্থগিত করায় উত্তাল সামজিক মাধ্যম। অনেকেই করছেন প্রতিবাদ। তাদের একজন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। তিনি প্রকাশ করেছেন ক্ষোভ। 

নিজের ফেসবুকে এক পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন পিয়া। শুরুতেই লিখেছেন, যেখানে যখন যা বলা উচিত না, আমি প্রায়ই সেটাই বলে ফেলি। আর সেই কারণেই অনেক ঝামেলাতেও পড়তে হয়।


বিজ্ঞাপন


এরপর লেখেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস বন্ধ হয়ে গেল। যারা জুলাইয়ে মাঠে-ঘাটে নেমে দেশ উদ্ধার করতে চলে এসেছিলেন, বিশেষ করে কিছু মিডিয়াকর্মী এবং সেইসব মানুষ, যারা সময় ও পরিস্থিতি অনুযায়ী একেকবার একেক পক্ষের অবস্থান নেন, তারা কি এখন এগিয়ে এসে নিজেদের সিনেমা, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতে পারবেন?’

পিয়ার কথায়, ‘দেশ উদ্ধার করার কথা অনেক শুনেছি। এখন দেখার বিষয়, নিজেদের শিল্প, সংস্কৃতি এবং সৃজনশীল অঙ্গনকে বাঁচানোর সময় তারা কতটা ভূমিকা রাখেন। ধৈর্য নিয়ে দেখছি। সময়ই উত্তর দেবে।’

গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী হওয়ার কথা ছিল। আয়োজনে ছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। কিন্তু এর বিরুদ্ধে কওমি শিক্ষার্থীদের ফেসবুকে প্রচারণা চালানোর পর বিশৃঙ্খলা এড়াতে সিনেমাটির প্রদর্শন স্থগিত করা হয়।   

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর