শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত

একাই লড়ছেন পরিচালক, নীরব ছবির শিল্পীরা— কারণ জানালেন বাঁধন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

একাই লড়ছেন পরিচালক, নীরব ছবির শিল্পীরা— কারণ জানালেন বাঁধন

ব্রাহ্মণবাড়িয়ায় বাধার মুখে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটির প্রদর্শনী স্থগিত করায় উত্তাল সামজিক মাধ্যম। ঘটনার শুরু থেকেই প্রতিবাদে সরব সিনেমাটির পরিচালক তানিম নূর। তবে সিনেমাটির অভিনয়শিল্পীদের কাউকে প্রতিবাদমুখর হতে দেখা যায়নি।

বিষয়টি নিয়ে কথা বলতে পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। সাড়া দেননি সিনেমাটির অভিনেত্রী সাবিলা নুরকেও। শরিফুল রাজকে মুঠোফোনে পাওয়া গেলেও জানান, তিনি ঘুমাচ্ছেন। এ নিয়ে পরে কথা বলবেন।

Cut-2-Cinema-Plate-Tanim-Noor-20260329104311

‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। ছবির প্রদর্শনী স্থগিতের বিষয়ে ঢাকা মেইলকে তিনি বলেন, ‘এটা ভীষণ দুঃখজনক। আমি ব্যাপারটা অনলাইনে দেখেছি। আমাদের পরিচালক এ নিয়ে বিবৃতি দিয়েছেন। তার কথাই আমাদের কথা। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না হয় সেটাই আশা করব। 

গেল ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাঁধন। ছাত্র-জনতার আন্দোলনে সাহসী পদক্ষেপ ছিল তার। গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও বিভিন্ন অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সোচ্চার তিনি। অথচ নিজের সিনেমার প্রদর্শনী স্থগিতে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না!’

azmeri

কারণ জানতে চাইলে বলেন, ‘আমাদের সবার হয়ে পরিচালক বলেছেন। সেজন্য আলাদা করে আমি কিছু বলিনি। অবশ্যই আমরা সবাই বিষয়টি নিয়ে খুবই বিব্রত ও ক্ষুব্ধ। কিন্তু তানিম (তানিম নূর) যেহেতু বলেছেন তাই টিমের সবাই সিদ্ধান্ত নিয়েছি ক্যাপ্টেন অব দ্য শিপ যা বলবেন তাই হবে। সে অনুযায়ী স্টেটমে ন্টদেওয়া হয়েছে।’

আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী হওয়ার কথা ছিল। আয়োজনে ছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। কিন্তু এর বিরুদ্ধে কওমি শিক্ষার্থীদের ফেসবুকে প্রচারণা চালানোর পর বিশৃঙ্খলা এড়াতে সিনেমাটির প্রদর্শন স্থগিত করা হয়। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর