শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে লাফ দেন অনীক দত্ত, নতুন প্রশ্নের উঁকি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে লাফ দেন অনীক দত্ত, নতুন প্রশ্নের উঁকি 

টলিউড পরিচালক অনীক দত্তের মৃত্যুর পর থেকেই নানা জল্পনা। সুইসাইড নোট পাওয়ায় আত্মহত্যার বিষয়টি স্পষ্ট হলেও ধোঁয়াশা কাটছিল না। এবার তার মৃত্যু রহস্য ফাঁস করলেন তদন্তকারী অফিসার।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মানিকতলা থানার ওসি তথা তদন্তকারী আধিকারিক দেবাশিস দত্ত বলেন, “পরিচালক আত্মহত্যা করেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি স্ত্রীর ফ্ল্যাটের দরজায় কড়া নাড়েননি। সোজা উঠে যান ছাদে। চটি খুলে, পাঁচিলের ওপর উঠে ঝাঁপ দেন। যেখানে পড়েছেন, উপর থেকে ঝাঁপ দিলে ওখানেই পড়ার কথা। তাঁকে যে কোথাও সরানো হয়েছে এমন নয়। দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরিচালক আত্মহত্যাই করেছেন।” 


বিজ্ঞাপন


এদিকে অনেকে ধরে নিয়েছিলেন প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনীক দত্ত। কিন্তু তদন্তকারী অফিসারের বক্তব্য শুনে অনেকের কৌতূহলী জিজ্ঞাসা তবে নিজ বাড়ি ছেড়ে প্রাক্তনের বেছে নিলেন কেন পরিচালক? এখনও মেলেনি উত্তর। 

গেল ২৭ মে দুপুরে বাড়ির ছাদ থেকে পড়ে মারা যান অনীক দত্ত। তার একটি সুইসাইড নোটও মিলেছে। যেখানে লেখা, “মৃত‍্যুর জন‍্য কেউ দায়ী নয়।” ঘটনাস্থল থেকে পাওয়া গেছে, একটি স্লিপার্স। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর