শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

দ্বিতীয় দিনে দ্বিগুণ শো, প্রথম দিন কত আয় করল ‘রকস্টার’  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

দ্বিতীয় দিনে দ্বিগুণ শো, প্রথম দিন কত আয় করল ‘রকস্টার’  

দর্শকের তুমুল চাহিদায় মুক্তির পরের দিন দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে শো দ্বিগুণ হলো শাকিব খান অভিনীত ‘রকস্টার’-এর। গতকাল ২৮ মে ঈদের দিন ১৮টি শো চলেছে সিনেমাটির। আজ ২৯ মে শো সংখ্যা দাড়িয়েছে ৩৬টি। 

এদিকে দর্শকদের অনেকের কৌতূহল, প্রথম দিনে ‘রকস্টার’-এর আয় কত। ঢালিউডে বক্স অফিস না থাকায় সুনির্দিষ্ট তথ্য পাওয়া মুশকিল। তবে চলচ্চিত্র বিষয়ক ফেসবুক পেজ বিএমআর মাল্টিপ্লেক্সে প্রদর্শিত সিনেমাগুলোর রোজকার আয়ের হিসাব দিচ্ছে নিয়মিত।


বিজ্ঞাপন


বিএমআরের দেওয়া তথ্য অনুযায়ী মুক্তির প্রথম দিন ২৯ লাখ ৪১ হাজার আয় করে মাল্টিপ্লেক্সে বছরের ২য় সর্বোচ্চ ওপেনিং তুলেছে ‘রকস্টার’। সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড দম সিনেমার। গেল রোজার ঈদে ছবিটি মুক্তির প্রথম দিন মাল্টিপ্লেক্স ৩০ লাখ তুলে নেয়।

সান কমিউনিকেশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এর চিত্রনাট্যে লিখেছেন নুসরাত মাটি। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। 

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে। এছাড়াও অভিনয় করেছেন কণ্ঠশিল্পী পান্থ কানাই ও সুনিধি নায়েক। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর