মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

মধ্যরাতে মোশাররফ করিমকে জড়িয়ে ধরার ইচ্ছা প্রকাশ অভিনেত্রীর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

মধ্যরাতে মোশাররফ করিমকে জড়িয়ে ধরার ইচ্ছা প্রকাশ অভিনেত্রীর 

মধ্যরাতে অভিনেতা মোশাররফ করিমকে জড়িয়ে ধরার ইচ্ছাপোষণ করলেন অভিনেতা শারমিন জোহা শশী। নিজের এ ইচ্ছা সামজিক মাধ্যমে জানিয়েছেন আবেগী শশী।

গতকাল দিবাগত রাতে নিজের ফেসবুকে এক পোস্ট দেন শশী। সেখানে মোশাররফকে মেনশন করে লেখেন, ‘উফফ মোশাররফ করিম ভাই, তোমাকে এই মধ্যরাতের বেলা দেখা করে একবার জড়ায় ধরতে মন চাইতেসে আমার, কিন্তু আমি পারলাম না।’


বিজ্ঞাপন


মোশাররফ করিমের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষার কথা জানিয়ে অভিনেতা শ্যামল মওলার প্রতিও মুগ্ধতা প্রকাশ করেছেন শশী। লিখেছেন, ‘তোমার সাথে দেখা হওয়ার অপেক্ষায়। আর শ্যামল মওলা আপনি। আপনার হাত দুটো না বেঁধে একটা টাইট হাগ।’ 

karim

মূলত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় মোশাররফ ও শ্যামল মওলার অভিনয়ে মুগ্ধ হয়ে কথাগুলো লিখেছেন অভিনেত্রী। যা প্রকাশ পেয়েছে শেষে। লিখেছেন, ‘‘আরও অনেক কিছু বলার ছিল ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে। কিন্তু আমি একটু ইমোশনাল হয়ে আছি। পরের জন্য তোলা রইল।’’ 


বিজ্ঞাপন


সেইসঙ্গে শশী ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন ‘বনলতা এক্সপ্রেস’-এর টিমকে। অভিনেত্রীর ওই পোস্টের মন্তব্যের ঘরে ভালোবাসা জানিয়েছেন শ্যামল মওলা। তবে মোশাররফ করিম কিছু বলেননি।

গেল রোজার ঈদে মুক্তি পায় ‘বনলতা এক্সপ্রেস’। বিদেশের বাজারসহ ২০ কোটির বেশি আয় করেছে ছবিটি। সম্প্রতি মুক্তি পেয়েছে ওটিটিতে। সময় করে প্রেক্ষাগৃহে যেতে না পারা শশী সেখানে দেখেই প্রকাশ করেন মুগ্ধতা।

bonolota

‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করেছেন তানিম নূর। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিতে মোশাররফ করিম, শ্যামল মওলা ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর