মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

জয় গোস্বামীর কবিতাটি বাঁধিয়ে রাখবেন মোশাররফ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

জয় গোস্বামীর কবিতাটি বাঁধিয়ে রাখবেন মোশাররফ

দেশের যে কয়েকজন অভিনয়শিল্পীর মেধা ও দক্ষতার কাছে হেরে গেছে কাঁটাতারের সীমানা তাদের একজন মোশাররফ করিম। নাটক-সিনেমা-ওটিটি— সব মাধ্যমেই ছড়িয়েছেন অভিনয়ের জৌলুস। তা যে দুই বাংলার খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বোদ্ধাদেরও মুগ্ধ করে তার প্রমাণ জয় গোস্বামীর কবিতা।

ওপার বাংলার অন্যতম কবি জয় গোস্বামী মোশাররফে মুগ্ধ। সেই মুগ্ধতা তুলে ধরে এ অভিনেতাকে নিয়ে একটি কবিতা লিখেছেন তিনি। এ কবিতায় অভিভূত মোশাররফ করিম জানিয়েছেন, কবিতাটি তিনি ঘরে বাঁধিয়ে রাখবেন।


বিজ্ঞাপন


কলকাতা ফেরার আগে জয় গোস্বামীর সঙ্গে দেখা হয়েছে মোশাররফের। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মেইনলি আমার অভিনয় নিয়ে উনি কথা বলেছেন। অন্যদিকে প্রসঙ্গ সরাতে চেয়েছি, কিন্তু পারিনি। আমার প্রতি তাঁর ভীষণ আবেগ আমাকে মুগ্ধ করেছে। ইট আ গ্রেট গিফট, কবিতাটা। আমি তাঁকে বলেছিও। কবিতাটা বাসায় বাঁধিয়ে রাখব।

কবিতা প্রসঙ্গে মোশাররফ আরও বলেন, আমি কী বলব! লজ্জায় লাল হয়ে যাচ্ছি। মাথা নুয়ে যাচ্ছে। আমার কাছে যদি জানতে চাওয়া হয়, জীবনে যতবার বিস্মিত হয়েছি, তার মধ্যে এটি শ্রেষ্ঠতম।

ঢাকা লিট ফেস্টে এসছিলেন জয় গোস্বামী। সেখানে কবিতাটির পেছনের গল্প সংবাদমাধ্যমকে বলেছেন তিনি। তার ভাষ্য ছিল, ‘গত রাতে (৬ জানুয়ারি) মোশাররফ করিমকে আমি সারা রাত্তির স্বপ্নে দেখেছি।’এরপর মোশাররফ করিমকে নিয়ে বাংলাদেশে বসে ওই কবিতা লিখে ফেলেন জয় গোস্বামী।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর