সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

অমিতাভ বচ্চনের বাড়ির সামনে অঘটন, জ্ঞান হারালেন ভক্ত 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৩:১৬ পিএম

শেয়ার করুন:

অমিতাভ বচ্চনের বাড়ির সামনে অঘটন, জ্ঞান হারালেন ভক্ত 

রোববার ছুটির দিন ভক্তদের দর্শন দেন অমিতাভ বচ্চন। এদিন বাসভবন জলসার বাইরে আসেন তিনি। তাই দিনটিতে বিগ-বির বাড়ির সামনে ভক্তদের ভিড় চিরায়িত। সেখানেই ঘটল অঘটন। অমিতাভকে দেখতে এসে জ্ঞান হারালেন এক ভক্ত।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার ভক্তদের সঙ্গে দেখা করতে বের হন অমিতাভ। বরাবরের মতোই কেউ সেলফি তুলছিলেন, কেউ করছিলেন ভিডিও। হঠাৎ নিয়ন্ত্রণ হারায় ভিড়। আচমকা বিশৃঙ্খলা দেখা দেয়। 


বিজ্ঞাপন


চাপ সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন এক ভক্ত। উপস্থিত বাকিরা তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। চোখেমুখে পানি দেওয়া হয়। খানিকটা জায়গা ফাঁকা করে দেওয়া হয়। যদিও ওই ব্যক্তির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।  

এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাটি। মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছেন নেটিজেনরা। কেউ প্রশ্ন তুলেছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ভিড় নিয়ন্ত্রণে অপারদর্শিতা নিয়েও প্রশ্ন অনেকের। তবে বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি অমিতাভ। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর