বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

হাসান জাহাঙ্গীর-মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রদর্শনে আইনি বাধা নেই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

হাসান জাহাঙ্গীর-মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রদর্শনে আইনি বাধা নেই

নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে সিনেমাটি মুক্তিতে বাধা নেই। জানিয়েছেন আইনজীবীরা। আজ বৃহস্পতিবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সিনেমাটির মুক্তির কথা ছিল গত শুক্রবার। তবে ১৩ মে সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দেওয়া এ–সংক্রান্ত সিদ্ধান্তে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহ বা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না।


বিজ্ঞাপন


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ১৩ মের এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে সিনেমাটির প্রযোজক ও পরিচালক হাসান জাহাঙ্গীর ১৯ মে রিটটি করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী নকিব সাইফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল করিম।

এর আগে সিনেমাটি নিয়ে অভিযোগ এনে এক অডিও বার্তায় মৌসুমী বলেছিলেন, ‘‘যুক্তরাষ্ট্রে এসে একটি মেয়ের স্ট্রাগল টাইমের ছোট গল্প নিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্মাণের কথা ছিল। হাসান জাহাঙ্গীর আমাকে অনেক অনুরোধ করার পর আমি রাজি হয়েছি। শুরুতে এটা ঘণ্টার একটি নাটক ছিল। দুই দিনে শুটিং শেষ হওয়ার কথা থাকলেও তিন দিন লেগে যায়। কিছুদিন পর নির্মাতা এসে বলে, এটার শুটিংতো বেশি হয়েছে আমরা টেলিফিল্ম হিসেবে প্রচার করতে চাই। তাতেও আমি রাজি হয়ে কাজটি শেষ করেছি। কিন্তু খবরে দেখছি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নাকি সিনেমা হিসেবে আসছে। বিষয়টি শুনে অবাক হয়েছি।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর