বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

‘সন্তান হারানো’র বেদনায় কাতর আমির খান! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

‘সন্তান হারানো’র বেদনায় কাতর আমির খান! 

দুই সংসারের তিন ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার আমির খানের। সবাই ভালো আছেন তারা। তবুও সন্তান হারানোর বেদনা খুবলে খাচ্ছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মের প্রথম দিন বড় পর্দায় অভিষেক হয় আমিরপুত্র জুনেইদ খানের। ‘এক দিন’ নামের সে ছবিতে তার বিপরীতে সাই পল্লবী। সাইকে সঙ্গী করেও দর্শকের মন ছুঁতে পারেননি। ছেলের ব্যর্থতা এতটাই কাবু করেছে যে সন্তান হারানোর বেদনা অনুভব করছেন মিস্টার পারফেকশনিস্ট।


বিজ্ঞাপন


আমির জনিয়েছেন ছবিকে তিনি সন্তানের মতো দেখেন। সেকারণেই বেদনার তীব্রতা এত ভয়াভহ। তার কথায়, ‘‘যখন আমার কোনো সিনেমা চলে না, আমি দুই-তিন মাসের জন্য হতাশায় চলে যাই। একটি সিনেমা সন্তানের মতো। মানুষ যখন প্রত্যাখ্যান করে, তখন তা খুবই বেদনাদায়ক। আমার মনে হয়, ক্ষতি মেনে নিয়ে শোকের মধ্যে থাকাটা জরুরি। সিনেমা না চললে, সেটা সন্তান হারানোর মতো। আমি মনে করি সেই সময়ে কাঁদা উচিত, সময় দেওয়া উচিত, যাতে এই কষ্টটা মন থেকে বেরিয়ে যায় এবং আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে।’’

অভিনেতা জানান, দীর্ঘদিনের অভিজ্ঞতা তার। কোনো ছবির দুই-এক ঝলক দেখেই বুঝে যান সফল হবে কি না। কিন্তু জুনেইদের ছবির বেলায় হয়েছে উল্টো। ছবিটি ভালো লেগেছিল তার। ভেবেছিলেন দর্শক নেবে। অথচ ব্যবসা না হওয়ায় দুই সপ্তাহের মধ্যে হল থেকে নেমে যায় ছবিটি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর