রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

‘বাচ্চা না নিয়ে কুকুর পোষো’: বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

‘বাচ্চা না নিয়ে কুকুর পোষো’: বলিউড অভিনেত্রী

নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী শেফালি শাহ শোবিজে নাম লেখান ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে ১৯৯৫ সালে ভারতের প্রখ্যাত পরিচালক রাম গোপাল বর্মার হাত ধরে বড়পর্দায় তাঁর অভিষেক হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক এবং সন্তান নেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন এই তারকা।

বিয়ে ও মা হওয়ার সামাজিক চাপ নিয়ে কথা বলতে গিয়ে এ অভিনেত্রী বলেন, ‘নিজেদের ভালো করে না চিনে জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক না।’ একই সঙ্গে রসিকতা করে তিনি বলেন, ‘সন্তান নেওয়ার চেয়ে মানুষের উচিত কুকুর পোষা। কারণ, কুকুরই মানুষকে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা দেয়।’

image

লিলি সিংয়ের সাথে এক আলাপচারিতায় এই অভিনেত্রী তরুণীদের কম বয়সে বিয়ে না করার পরামর্শ দেন। শেফালির ভাষায়, ‘ঈশ্বরের দোহাই, যখন তোমরা নিজেরা ছোট বাচ্চা, তখন এটা করো না। তোমরা তো এটাও ভালো করে জানো না যে নিজেদের কনুই পছন্দ নাকি অন্য কিছু! তাই একটু শান্ত হও। জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষের সাথে মেশো এবং তাদের জানার চেষ্টা করো। বিয়ের পর সেখান থেকে পিছিয়ে আসা ঠিক নয়। তাই বিয়ের জটিল বিষয়গুলো বোঝার মতো বয়স হতে দাও।’

অভিনেত্রী আরও বলেন, বিয়েকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। মানুষ যখন মানসিকভাবে পরিপক্ব হবে এবং জীবন ও সম্পর্কের কাছে তার চাওয়া কী—সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হবে, তখনই বিয়ের প্রতিশ্রুতি দেওয়া উচিত।

image

কথোপকথনের এক পর্যায়ে সঞ্চালক লিলি জানান, তাঁর বয়স ৩৭ বছর এবং তিনি এখনও অবিবাহিত। লিলির কথা শুনে শেফালি বলেন, ‘আমি কি একটা কথা বলতে পারি? এর জন্য আমাকে হয়তো খুব বাজেভাবে ট্রোলড হতে হবে। বাচ্চা নিও না, কুকুর পোষো। শুধু কুকুর নিয়ে আসো।’

ব্যক্তিগত জীবনে শেফালি শাহ টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়াকে বিয়ে করেছিলেন। চার বছর সংসার করার পর বিচ্ছেদ হয় তাঁদের। পরবর্তীতে ২০০০ সালে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেফালি। এই দম্পতির আর্যমান ও মৌর্য নামে দুটি ছেলে রয়েছে।

অভিনেত্রী শেফালির পশুপ্রেমী হিসেবেও বেশ নামডাক রয়েছে। তাঁর ‘অ্যাশ’ এবং ‘সিম্বা’ নামে দুটি সাইবেরিয়ান হাস্কি জাতের কুকুর আছে।

Screenshot_2022-08-12_170341_1660304058131

শেফালিকে সর্বশেষ দেখা গেছে ‘দিল্লি ক্রাইম’ সিজন ৩ সিরিজে। তনুজ চোপড়া পরিচালিত এই সিরিজে হুমা কুরেশি, রসিকা দুগাল, রাজেশ তাইলাং, সায়ানি গুপ্তা এবং মিতা বশিষ্ঠের মতো তারকারা অভিনয় করেছেন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর