রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

মেয়েকে ছাড়া জীবনের ভার কীভাবে বয়ে বেড়াব, কারিনার মা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

মেয়েকে ছাড়া জীবনের ভার কীভাবে বয়ে বেড়াব, কারিনার মা 

কারিনা কায়সারকে হারিয়ে শোকস্তব্ধ তার মা লোপা কায়সার। আজ রোববার মেয়ের মরদেহ নিয়ে ভারতের চেন্নাই থেকে ফিরছেন তিনি। এরইমধ্যে সামাজিক মাধ্যমে দিয়েছেন এক আবেগঘন স্ট্যাটাস। 

আজ রোবাবার নিজের ফেসবুকে লুপা কায়সার লিখেছেন, ‘জীবনের অনেক বড় বড় পরীক্ষা হাসিমুখে পার করেছি। কখনও কারও কাছে কিছু চাইনি, কারও অপকার করিনি। সব সময় চেষ্টা করেছি মানুষের উপকার করতে। আজ আমার মেয়েকে ছাড়া জীবনের ভার আমি কীভাবে বয়ে বেড়াব, জানি না।’


বিজ্ঞাপন


এরপর লেখেন, ‘আপনারা আমাকে শিখিয়ে দিন আমি কিভাবে আমার মেয়ের কাছে যাব। হয়ত আল্লাহকে খুশি করতে পারিনি,সঠিক ভাবে অযু করিনি,নামায পরিনি, হয়ত না জেনে অনেকের মনে কস্ট দিয়েছি। আমাকে মাফ করে দেন। আমার মেয়েটার জন্য দোয়া করেন।’

তিনি জানান, আজ বাদ মাগরিব রাজধানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হবে। একই দিন রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তাঁর মরদেহ। পরদিন সোমবার বাদ ফজর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হবে।

গেল শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কারিনার। সেসময় কায়সার হামিদ বলেছিলেন, ‘ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচানো গেল না।’


বিজ্ঞাপন


এর আগে সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ে নেওয়া হয় কারিনাকে। তার সফর সঙ্গী হয়েছিলেন মা ও দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। সিএমসি হাসপাতালের চিকিৎসকেরা প্রথমে তাঁর ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার পথে দেশে চলে গেলেন কারিনা।

গত ৯ মে সামজিক মাধ্যমে কারিনার অসুস্থতার খবর দেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। সেদিন দুপুরে এক পোস্টে ডানা লিখেছিলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন আরিনার হেপাটাইটিস এ এবং ই ধরা পড়েছে, যা থেকে ওর লিভার ফেইলর হয়েছে। ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

হাসপাতালে ভর্তির এক সপ্তাহ আগে থেকে জ্বরে ভুগছিলে  তিনি। গেল ৮ মে রাতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬–২৪–৩৬’।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর