শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

‘রকস্টার’-এ শাকিবের সঙ্গে কোথায় দেখা হবে সুনিধি নায়েকের? 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

‘রকস্টার’-এ শাকিবের সঙ্গে কোথায় দেখা হবে সুনিধি নায়েকের? 

একের পর এক চমক দিচ্ছে মুক্তিপ্রতীক্ষিত ‘রকস্টার’ সিনেমা। কখনও গান দিয়ে। কখনও টিজারের মাধ্যমে। কখনও কিং খানের সঙ্গে সংগীতাঙ্গনের তারকাদের স্ক্রিন শেয়ারের খবর প্রকাশ করে। তার-ই ধারাবাহিকতায় জানা গেছে ছবিতে শাকিবের সঙ্গে দেখা যাবে সংগীতশিল্পী সুনিধি নায়েককে।

তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি সুনিধি। সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এ বিষয়ে আমি  কিছু বলতে পারব না। সিনেমাটির পরিচালককে জিজ্ঞেস করুন। তিনিই সব জানাবেন।’ পরিচালক আজমান রুশোও কিছু বলতে চাননি। তবে আভাস দিয়েছেন চমকের।


বিজ্ঞাপন


এদিকে বিশ্বস্ত সূত্রে জানিয়েছে, ছবির টিজারে শাকিবকে বারে দেখা গেছে। সেখানেই তার সঙ্গে দেখা হয় সুনিধিকে। সূত্রের ভাষায়, একটি ম্যাজিক মোমেন্টের শাকিবের সঙ্গে দেখা হবে সুনিধির।

এরইমধ্যে জানা গেছে ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। তাকে দেখা যাবে রকস্টারের ভূমিকায়। প্রকাশিত পিরিতি গানেও অভিনয় করতে দেখা গেছে কানাইকে। 

‘রকস্টার’ নির্মাণ করা হয়েছে সান কমিউনিকেশনের ব্যানারে। আরও অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর