বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

হেলেন চরিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেত্রী, ক্ষুব্ধ ইলন মাস্ক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০১:১২ পিএম

শেয়ার করুন:

হেলেন চরিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেত্রী, ক্ষুব্ধ ইলন মাস্ক

অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। হেলেন অব ট্রয় চরিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেত্রী লুপিটা ইয়ংও’র কাস্টিং নিয়ে কট্টরপন্থী সাংবাদিক ম্যাট ওয়ালশের বর্ণবাদী মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন সামাজিক মাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক।

সম্প্রতি 'টাইম' ম্যাগাজিনের এক প্রতিবেদনে জানানো হয়, হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত এ সিনেমায় হেলেন অব ট্রয় চরিত্রে দেখা যাবে লুপিটাকে। মূল মহাকাব্যে হেলেনকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে এ সিনেমার নায়িকা একজন কৃষ্ণাঙ্গ। ছবির চরিত্র নির্বাচন নিয়ে বিরোধে জড়িয়েছেন ম্যাট ওয়ালশ ও ইলন মাস্ক।


বিজ্ঞাপন


একই দিনে হলিউডের ৪ ছবি স্টার সিনেপ্লেক্সে

ছবির কাস্টিং নিয়ে সাংবাদিক ম্যাট লেখেন, ‘এই গ্রহের একজন মানুষও বিশ্বাস করে না লুপিটা ইয়ংও বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। কিন্তু ক্রিস্টোফার নোলান জানেন, তিনি যদি কোনো শ্বেতাঙ্গ নারীকে এ চরিত্রটি দিতেন তবে তাঁকে বর্ণবাদী বলা হতো। নোলান কারিগরিভাবে দক্ষ হতে পারেন কিন্তু তিনি একজন কাপুরুষ। বর্তমান সময়ের ভাবধারার বাইরে গিয়ে সামান্যতম চ্যালেঞ্জ নেওয়ার সাহসও তাঁর নেই।’ ওয়ালশের পোস্টের মন্তব্যের ঘরে ইলন মাস্ক লেখেন, ‘সত্য।’

পরদিন ওয়ালশ আবারও বিষয়টি নিয়ে সরব হন। সিডনি সুইনির মতো কোনো শ্বেতাঙ্গ অভিনেত্রী হেলেন অব ট্রয় চরিত্রের জন্য উপযুক্ত দাবি করে তিনি লেখেন, ‘আমাদের বলা হচ্ছে হেলেন অব ট্রয় চরিত্রে কৃষ্ণাঙ্গ নারীর অভিনয়ে আপত্তি না করতে। অথচ যদি কোনো হলিউড স্টুডিও আফ্রিকাকে নিয়ে সিনেমা বানিয়ে কোনো শ্বেতাঙ্গ নারীকে আফ্রিকার সবচেয়ে সুন্দরী হিসেবে দেখাত, তাহলে এই মানুষগুলোই রাস্তায় নেমে দাঙ্গা করত।’ এই মন্তব্যের জবাবে মাস্ক লেখেন, ‘একদম ঠিক কথা। হলিউডে কী চরম ভণ্ডামি।’

সত্যজিতের গল্প চুরি করে হলিউডে সিনেমা, আজও অবসান হয়নি যে বিতর্কের!


বিজ্ঞাপন


নির্মাতা নোলানের সঙ্গে ইলন মাস্কের দ্বন্দ্ব নতুন কিছু নয়। গত জানুয়ারিতে যখন এ সিনেমার কাস্টিং নিয়ে গুঞ্জন শুরু হয়, তখন মাস্ক বলেছিলেন, ‘ক্রিস নোলান তাঁর সততা হারিয়েছেন।’

অভিনেত্রী লুপিটা ইয়ংও ২০১৩ সালে ‘১২ ইয়ার্স আ স্লেভ’ (12 Years a Slave) সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতেছিলেন। এরপর তিনি ‘ব্ল্যাক প্যান্থার’, ‘আস’ এবং ‘আ কোয়াইট প্লেস: ডে ওয়ান’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

হলিউড 'ওয়াক অব ফেম'-এ জশ গ্রোবান

অস্কারজয়ী নোলানের নতুন সিনেমায় লুপিটা ছাড়াও আরও অভিনয় করছেন ম্যাট ড্যামন (ওডিসিয়াস), টম হল্যান্ড (টেলিম্যাকাস), অ্যান হ্যাথাওয়ে (পেনেলোপি) এবং জেনডায়া (অ্যাথেনা)। সিনেমাটি চলতি বছরের জুলাই মাসে বিশ্বজুড়ে মুক্তির কথা রয়েছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর