বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

শুরুতেই হোঁচট খেলেন বিজয়, যে কারণে তোপের মুখে মুখ্যমন্ত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

শুরুতেই হোঁচট খেলেন বিজয়, যে কারণে তোপের মুখে মুখ্যমন্ত্রী

তীব্র সমালোচনা ও বিধানসভায় বিরোধীদের তোপের মুখে অবশেষে পিছু হঠতে বাধ্য হলেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। বুধবার (১৩ মে) রাজ্য সভায় বাতিল করা হয়েছে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জ্যোতিষী রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেলকে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (ওএসডি) হিসেবে নিয়োগের বিতর্কিত আদেশ। এই নিয়োগ নিয়ে বিধানসভায় হট্টগোল শুরু হলে তামিলনাড়ু সরকার সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়।

মুখ্যমন্ত্রীর দপ্তরে একজন জ্যোতিষীকে এমন প্রভাবশালী প্রশাসনিক পদে বসানো নিয়ে বিরোধী দলগুলোর পাশাপাশি সরকারি জোটের শরিকরাও প্রশ্ন তোলেন। বিষয়টিকে সাংবিধানিক পদের জন্য অনুপযুক্ত বলে জানানো হয়।

image

বিধানসভায় আস্থা ভোটের বিতর্কে অংশ নিয়ে ডিএমডিকে সাধারণ সম্পাদক ও বিধায়ক প্রেমলতা বিজয়কান্ত কড়া ভাষায় থালাপতির সমালোচনা করেন। তিনি বলেন, “জ্যোতিষী রথিন পাণ্ডেকে মুখ্যমন্ত্রীর ওএসডি হিসেবে নিয়োগ দেওয়া অত্যন্ত নিন্দনীয়।”

অন্যদিকে, ভিসিকে দলের পক্ষ থেকেও রথিন পাণ্ডের দায়িত্ব নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয়।


বিজ্ঞাপন


২০২৬ সালের তামিলনাড়ু নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিজয়ের নেতৃত্বাধীন সরকারকে প্রথম থেকেই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। যদিও কংগ্রেস, সিপিআই(এম), ভিসিকে, আইইউএমএল, ডিএমডিকে এবং এএমএমকে-এর এক বিধায়কের সমর্থনে বিজয় আস্থা ভোটে জয়লাভ করেছেন, কিন্তু জ্যোতিষী নিয়োগের বিষয়টি বিজয়ের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্নের মুখে ফেলেছে।

image

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, কেবল বিরোধী দল নয়, টিভিকে-এর জোট শরিকদের পক্ষ থেকেও চাপ বাড়তে থাকায় বিতর্ক এড়াতে রথিন পাণ্ডের নিয়োগ বাতিল করার নির্দেশ দেয় সরকার।

ক্ষমতায় আসার পর টিভিকে সরকারের প্রথম কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েই এমন হোঁচট খাওয়ার ঘটনা ঘটল।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর