মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, চম্পা বললেন মেনে নিতে পারছি না

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:২৫ এএম

শেয়ার করুন:

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, চম্পা বললেন মেনে নিতে পারছি না

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন একসময়ের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সহকর্মীর অসুস্থতার খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা।

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এ অভিনেত্রী।


বিজ্ঞাপন


'সময় পেলেই কোরআন পড়ছেন ইলিয়াস কাঞ্চন'

বিস্ময় প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘সত্যিই এটা অনেক দুঃখজনক। কখনো ভাবতেই পারিনি যে, এত তাড়াতাড়ি কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ শুনতে হবে। কাঞ্চন ভাইয়ের সঙ্গে কাজের ক্ষেত্রে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে। একবার শুটিংয়ের সময় অনেক উঁচু পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকেও লড়াই করে ফিরে এসেছেন। আসলে আমাদের সবার কাছে পথপ্রদর্শক ছিলেন কাঞ্চন ভাই।’

চম্পা আরও বলেন, ‘কাঞ্চন ভাই নিয়মিত ধর্ম পালন করতেন। দেখা হলেই বলতেন—তুমি নামাজ পড়ো, এটা পড়বে, ওটা পড়বে। তাঁর থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু সেই মানুষটি শয্যাশায়ী হবেন, তা ভাবা যায় না। আমি মহান আল্লাহর কাছে তাঁর জন্য অনেক দোয়া করেছি।’

সবার প্রার্থনায় ইলিয়াস কাঞ্চন এই কঠিন সময় পার করে ফিরে আসবেন: শাবনূর


বিজ্ঞাপন


১৯৮৬ সালে শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে অভিনেত্রী চম্পার। এরপর শোবিজে পার করেছেন জীবনের চল্লিশটি বসন্ত। দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘বেহেশত বিদায়’, ‘লটারি’, ‘অচেনা’, ‘ম্যাডাম ফুলি’, ‘শান্তি অশান্তি’, ‘মনের মানুষ’, ‘বিদ্রোহী পদ্মা’-এর মতো জনপ্রিয় সিনেমা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর