সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

সড়ক দুর্ঘটনা কেড়ে নিল জনপ্রিয় অভিনেতার প্রাণ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনা কেড়ে নিল জনপ্রিয় অভিনেতার প্রাণ 

দক্ষিণী সিনে দুনিয়া যখন থালাপতি বিজয়ের সাফল্যে ভাসছে তখন আচড় কাটল শোক। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তেলুগু সিনেমার ৩১ বছরের অভিনেতা ভরত কান্ত এবং সিনেমাটোগ্রাফার জি সাই ত্রিলোকের প্রাণ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গতকাল রোববার সন্ধ্যায় হায়দ্রাবাদের আউটার রিং রোডে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, দুজনেই হায়দ্রাবাদ থেকে ফিরছিলেন। শনিবার রাতে রওনা দেন তারা। ভরত গাড়ি চালাচ্ছিলেন। হায়দ্রাবাদের পেদ্দাম্বারপেট এলাকায় পৌঁছান রাত তিনটার দিকে।


বিজ্ঞাপন


শামশাবাদের দিকে যাওয়ার পথে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কন্টেনার ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে, ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।

খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গাড়ির নাম্বার ও ফোন নাম্বার পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় সনাক্ত করা হয়। এরপর ময়না তদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয় মরদেহ। জানা গেছে ভরত ও ত্রিলোক হায়দ্রাবাদের নানাকরামগুড়ার বাসিন্দা ছিলেন।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশের অনুমান, অসাবধানতা এবং গাড়ির বেপরোয়া গতিই এই দুর্ঘটনার মূল কারণ। এই ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাদের মৃত্যুতে শোক নেমে এসেছে দক্ষিণী বিনোদন অঙ্গনে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর