সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

বিজয়ের শপথ অনুষ্ঠানে কথিত প্রেমিকা, স্ত্রী-সন্তান অনুপস্থিত কেন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

বিজয়ের শপথ অনুষ্ঠানে কথিত প্রেমিকা, স্ত্রী-সন্তান অনুপস্থিত কেন 

নীল কাঞ্জিভরমে শরীর মুড়ে খোঁপায় জুঁই ফুলের গাজরা নিয়ে সামনের সারিতে ঘনিষ্ঠ বন্ধু তৃষা কৃষ্ণানকে দেখা গেলেও বিজয় থালাপতির শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তার স্ত্রী-সন্তান। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল চর্চা। নেটিজেনদের। একজন লিখেছেন, “জীবনের এত বড় মুহূর্তে নিজের সন্তান ও দীর্ঘ-দিনের সঙ্গিনীর অনুপস্থিতি কি গর্বের বিষয়?” আরেকজন লিখেছেন, “বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার আগে নতুন সম্পর্ক প্রকাশ্যে প্রদর্শন করা— নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে।” 

1772875341_vijay-1

বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমের পক্ষে অগণিত সমর্থন। ছেলে জেসন ও মেয়ে ধিভ্যার মানসিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তবে তাদের উপস্থিতির কারণ জানা যায়নি। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, নাকি তাঁরা এড়িয়ে গিয়েছেন, তাও স্পষ্ট নয়। 

এদিকে খাদের কিনারে বিজয়-সংগীতার ২৭ বছরের সম্পর্ক। বনিবনা হচ্ছিল না। কয়েক মাস আগে প্রকাশ্যে আসে খবরটি। অভিনেতার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ আনেন সংগীতা। আদালতে চলমান তাদের বিবাহ বিচ্ছেদের মামলা। সেকারণেই হয়তো সন্তানসহ অনুপস্থিত সংগীতা— ধারণা অনেকের।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর