জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার লাইফ সাপোর্টে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।
শনিবার (৯ মে) দুপুরে এক পোস্টে ডানা লিখেছেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন আরিনার হেপাটাইটিস এ এবং ই ধরা পড়েছে, যা থেকে ওর লিভার ফেইলর হয়েছে। ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’
বিজ্ঞাপন
প্রকাশ্যে 'একসাথে আলাদা'-এর ট্রেলার, মুক্তি ১৯ মার্চ
কারিনার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ডানা তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বোনের জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না! আমি সবার কাছে অনুরোধ করছি, দয়া করে ওকে আপনাদের দোয়ায় রাখবেন।’

ডানা জানান, চিকিৎসার প্রয়োজনে কোনো আর্থিক সহায়তার দরকার হলে পরে সেটি সবাইকে জানাবেন। তবে এ মুহূর্তে তাঁর একমাত্র চাওয়া—সবাই যেন মন থেকে কারিনার সুস্থতার জন্য প্রার্থনা করেন।
বিজ্ঞাপন
নভেম্বরে প্রত্যাশা পূরণ করতে পারেনি কোনো সিনেমা
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত-অনুরাগীরা কারিনার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন।




