বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

শৈশব থেকেই নারীদের প্রতি টান, গোপন তথ্য ফাঁস করলেন উভকামী অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

শৈশব থেকেই নারীদের প্রতি টান, গোপন তথ্য ফাঁস করলেন উভকামী অভিনেত্রী

শোবিজের চাকচিক্যের আড়ালে কত ঘটনা ঘটে তারকাদের জীবনে। কিছু কথা প্রকাশ্যে আসলেও অধিকাংশ থেকে যায় অন্তরালে। হলিউড অভিনেত্রী হেইডেন পানেটিয়ারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তাঁর জীবনে বহু বিপদ এসেছে, চলেও গেছে। ঝড় সামলে বারবার উঠে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত জীবনে নানা সমালোচনার মুখে পড়েছেন তিনি। ২০১৪ সালে বিয়ে না করে সন্তান জন্ম দিয়ে প্রথমবার আলোচনায় আসেন।

তবে সন্তান জন্ম দিয়েও স্বামীর সংসার করতে পারেননি। পরে নতুন করে জীবন শুরু করতে হাত ধরেন হলিউড অভিনেতার। তবে শেষমেশ ভাগ্য সহায় হয়নি। অন্যদিকে, অভিনেত্রী ছোটবেলা থেকে পুরুষের তুলনায় নারীদের প্রতি বেশি আসক্ত ছিলেন। তবে পরিবার এবং পারিপার্শ্বিক চাপে ৩৬ বছর চুপ থেকেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীরবতা ভাঙলেন এই তারকা। অভিনেত্রী জানান, তিনি একজন উভকামী এবং নারীদের সঙ্গে ডেটও করেছেন।

image

পানেটিয়ারের কথায়, ‘এটিই প্রথমবার আমি উচ্চস্বরে বলতে পারছি হ্যাঁ, আমি উভকামী।’

সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানান, নারীদের সাথে ডেট করার সময় তিনি বেশ ভয়ে থাকতেন। কারণ তারকা হিসেবে সবসময় পাপারাজ্জিরা তাঁর পিছু লেগে থাকতো। এছাড়া নিজের পরিচয় সবার কাছে গোপন থাকায় কোনো নারীর সাথে সম্পর্কে জড়ানোর আগে মানসিকভাবে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন।


বিজ্ঞাপন


সত্যটি প্রকাশ করতে এত দীর্ঘ সময় প্রসঙ্গে পানেটিয়ার বলেন, ছোটবেলায় তাঁকে সবসময় সুসজ্জিত অবস্থায় থাকতে চাপ দেওয়া হতো। নিজের মতো কিছু করার কোনো সুযোগ পেতেন না। পরবর্তীতে যখন অনেক নারী নিজেদের উভকামী হিসেবে দাবি করতে শুরু করেন তখন নিজের কথা প্রকাশ করাকে সাময়িক ট্রেন্ড হিসেবে দেখতেন এই অভিনেত্রী। পানেটিয়ার আশঙ্কা করেছিলেন, তখন সত্যিটা বললে মানুষ হয়তো ভাবতে পারেন তিনিও স্রোতে গা ভাসাচ্ছেন।

hayden

ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, ২০১৪ সালে সাবেক বাগদত্তা ভ্লাদিমির ক্লিচকোর সন্তানের মা হন তিনি। এরপর ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর অভিনেতা মাইলো ভেন্টিমিগ্লিয়া এবং ব্রায়ান হিকারসনের সঙ্গে বেশ কিছু সম্পর্কে ছিলেন।

দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘স্ক্রিম সিক্স’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরেন এই অভিনেত্রী।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর