বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

সড়ক দুর্ঘটনায় বরেণ্য প্রযোজকের মৃত্যু, তারকাদের শোক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১০:৫১ এএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনায় বরেণ্য প্রযোজকের মৃত্যু, তারকাদের শোক

দক্ষিণী চলচ্চিত্রের বরেণ্য প্রযোজক এবং 'সুপার গুড ফিল্মস'-এর প্রতিষ্ঠাতা আর বি চৌধুরী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার (৫ মে) রাজস্থানের উদয়পুরে দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, উদয়পুরের লিলাম্বা গ্রামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে ভাইপোর সঙ্গে বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে রাস্তায় হঠাৎ গবাদিপশু চলে আসায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

image

বরেণ্য এই প্রযোজকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে। মেগাস্টার রজনীকান্ত এক শোকবার্তায় বলেন, ‘তিনি অসংখ্য তরুণ পরিচালককে সুযোগ দিয়ে চলচ্চিত্র জগতকে আগলে রেখেছিলেন।’ অভিনেতা চিরঞ্জীবী গভীর শোক প্রকাশ করে লিখেছেন, আর বি চৌধুরী বহু প্রতিভাবান পরিচালক ও অভিনয়শিল্পীর ক্যারিয়ার গঠনে ভূমিকা রেখেছেন এবং ভারতীয় সিনেমায় তার অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী এবং অভিনেতা পবন কল্যাণ এক বিবৃতিতে জানিয়েছেন, প্রযোজকের মৃত্যু তাঁকে স্তব্ধ করে দিয়েছে। অভিনয় জীবনে পবন আর বি চৌধুরীর প্রযোজনায় 'সুস্বাগতম' ছবিতে অভিনয় করেছিলেন। ছবির সাফল্যের কথা স্মরণ করে প্রযোজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন সামাজিক মাধ্যমে আর বি চৌধুরীর ছবি শেয়ার করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

image

রাজস্থানি পরিবারে জন্ম নেওয়া আর বি চৌধুরী চলচ্চিত্র জগতে আসার আগে ইস্পাত, রপ্তানি এবং গয়না ব্যবসার সাথে যুক্ত ছিলেন। ১৯৮৯ সালে তিনি তামিল চলচ্চিত্র শিল্পে যাত্রা শুরু করেন এবং 'সুপার গুড ফিল্মস' প্রতিষ্ঠা করেন। তিনি মূলত পারিবারিক গল্পের সিনেমার জন্য বিশেষ পরিচিত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক, যাদের মধ্যে জিতান রমেশ ও জিভা অভিনয়ের সাথে যুক্ত। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর