পোল্যান্ডের শিশু অভিনেতা নিকোডেম মারেস্কি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ২৬ নভেম্বর ক্রাকো শহরে তার স্কুল বাস থেকে নামার সময় দুর্ঘটনার শিকার হয়। গাড়ির ধাক্কায় গুরুতর আহাত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পর দিনে ২৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিকোডেম বেশ কয়েকটি সিনেমা ও টিভি নাটকে অভিনয় করেছে। এরমধ্যে রয়েছে বহু-পুরস্কারজয়ী যুদ্ধভিত্তিক মহাকাব্য ‘হোয়াইট কারেজ’ এবং নেটফ্লিক্সের হরর সিরিজ ‘ক্র্যাকো মনস্টারস’।
বিজ্ঞাপন

তার পরিবার এক বিবৃতিতে বলেছে, গভীর দুঃখ ও আক্ষেপের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের প্রিয় পুত্র, ভাই এবং নাতি নিকোডেম মারেস্কি গত ২৭ নভেম্বর মাত্র ১১ বছর বয়সে মারা গেছে।
নিকোডেমের প্রাথমিক বিদ্যালয় তাদের ওয়েবসাইটে গভীর দুঃখ প্রকাশ করেছে। তার মৃত্যুতে এক শোকবার্তায় বলেছে, ‘আমাদের সমবেদনা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি’। স্কুলের সোশ্যাল মিডিয়া পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘উঁচুতে ওড়ো, দেবদূত’।

বিজ্ঞাপন
‘হোয়াইট কারেজ' ছবির পরিচালক মার্সিন কোশালকা নিকোডেমের মৃত্যুকে এক বিশাল ক্ষতি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘কিশোরটি খুব প্রতিভাবান ছিল এবং আগামীতে তার জন্য একটি বিশাল জগৎ উন্মোচিত হচ্ছিল।’
'হোয়াইট কারেজ' ছবিতে প্রধান নায়কের ভাইয়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা কুড়িয়েছিলেন।
ইএইচ/

