মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

সিনেমা নিষিদ্ধ করেছিলেন মমতা, পতনের পর উচ্ছ্বাস পরিচালকের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০২:০১ পিএম

শেয়ার করুন:

সিনেমা নিষিদ্ধ করেছিলেন মমতা, পতনের পর উচ্ছ্বাস পরিচালকের 

বিধানসভার নির্বাচনে ভড়াডুবি হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের। তার এ পরাজয় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর পুরনো ক্ষতে যেন মেখে দিচ্ছে নিরাময়ের মলম। সামাজিক মাধ্যমে নির্মাতার পোস্ট সে কথাই বলছে।

এর অবশ্য যৌক্তিক কারণও রয়েছে। মমতা ক্ষমতায় থাকাকালীন পশ্চিমবঙ্গে ‘ফাইলস ট্রিলজি’র ‘দ্য কাশ্মীর ফাইলস’, দ্য বেঙ্গল ফাইলস’সিনেমা দুটি মুক্তি দিতে বেশ হেনস্তার শিকার হতে হয়েছে বিবেককে। তার সিনেমা নিষিদ্ধও করা হয়েছে। দিদির পতনে তাই যেন মহাখুশী এ নির্মাতা। 


বিজ্ঞাপন


নিজের এক্স অ্যাকাউন্টে বিবেক লিখেছেন, দ্য কাশ্মীর ফাইলস মুক্তির পর আমাকে বাংলায় কার্যত নিষিদ্ধ করা হয়েছিল। ছবিটি সিনেমা হল থেকে তুলে নেওয়া হয়, এবং বলা হয়েছিল আমাকে বাংলায় ঢুকতে দেওয়া হবে না। গত বছর দ্য বেঙ্গল ফাইলস সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়। আমাদের ট্রেলার লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের ওপর হামলা চালানো হয়, শারীরিকভাবে আক্রমণ করা হয়। আমার বিরুদ্ধে দায়ের হয়েছিল ডজন ডজন এফআইআর। এমনকি রাজ্যপালের কাছ থেকে পুরস্কার নিতেও যেতে পারিনি।’

এরপর লেখেন, ‘তবুও আমরা হাল ছাড়িনি। এই নির্বাচনের সময় আমরা নিশ্চিত করেছি গোপনীয়তা বজায় রেখে দ্য বেঙ্গল ফাইলস বাংলার বিভিন্ন জায়গাযর মানুষের কাছে যত বেশি সম্ভব পৌঁছে দেওয়া যায়। আমি খুশি যে আমরা হাল ছাড়িনি এবং আমাদের মতো করে লড়াই চালিয়ে গেছি। আর অবশেষে এই অভূতপূর্ব জয়। বাংলার মানুষদের অভিনন্দন। এখন আপনারা নির্ভয়ে মাথা উঁচু করে চলতে পারবেন।’

স্বাধীন নির্মাতা বিবেক এবার ব্যস্ত তার পরবর্তী সিনেমা। ভারত-পাকিস্তানের যুদ্ধ এবার তার বিষয়বস্তু। এরইমধ্যে ঘোষণা দিয়েছেন ‘অপারেশন সিঁদুর’ নামের সে সিনেমার। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর