সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

৬৭ বছরেও বিয়ের ইচ্ছা মরেনি, পাত্রী খুঁজছেন জনপ্রিয় অভিনেতা! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

৬৭ বছরেও বিয়ের ইচ্ছা মরেনি, পাত্রী খুঁজছেন জনপ্রিয় অভিনেতা! 

নব্বইয়ের দশকে সাধারণ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল টেলিভিশন। সে বোকা বাক্সেই রাজত্ব ছিল মুকেশ খান্নার। ‘শক্তিমান’ সিরিয়াল দিয়ে হয়ে উঠেছিলেন ওই দশকের ছেলেমেয়েদের সুপার হিরো। 

এরপর পাড়ি দিয়েছেন অনেকটা পথ। সে পথে একাই হেঁটেছেন। কারও হাত ধরেননি। তবে যৌবনের মৌসুম শেষে অভিনেতাকে বার্ধক্য ছুঁলেও বিয়ের ইচ্ছা মরেনি। ৬৭ বছরে এসেও খুঁজছেন পাত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 


বিজ্ঞাপন


সম্প্রতি এক পডকাস্টে অতিথি হয়ে আসেন মুকেশ। সেখানেই ঢেলেছিলেন মনের যত কথা। সম্পর্কের মূল্যবোধ, একাধিক সম্পর্কে লিপ্ত হওয়া, কারও প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সবকিছু নিয়েই খোলামেলা বলেছেন।

তার কথায়, ‘আমি বিয়েতে বিশ্বাস করি। মানুষ ভাবে যদি কেউ বিয়ে না করে তাহলে বোধহয় বিয়ের প্রতি তাঁর কোনো আস্থা বা বিশ্বাসযোগ্যতা নেই। এটা মোটেই ঠিক নয়। আমি বিয়ে নামক প্রতিষ্ঠানকে অনেকের চেয়েও বেশি বিশ্বাস করি। কোনো পুরুষের জীবনে হঠাৎ করে স্ত্রীর আবির্ভাব ঘটে না। যাঁর ভাগ্যে যে লেখা থাকবে সেই জীবনে আসবে। আমার ভাগ্যে যদি থাকত তাহলে এতদিনে বিয়েটা হয়েই যেত। যে নারী আমার জন্য নির্ধারিত সে কোথাও তো নিশ্চয়ই আছে। যখন ভাগ্য আমাদের মিলিয়ে দেবে তখনই শুভ পরিণয় সুসম্পন্ন হবে।’

অভিনেতা বলেন, ‘শাস্ত্র অনুযায়ী, স্ত্রী হলো পূর্বজন্মের প্রারব্ধ। পুরুষের জীবনের কর্মফল সংশোধন করতেই তাঁর আগমন ঘটে। সম্পর্ক অনেক হতে পারে, কিন্তু স্ত্রী একটাই। বিয়ে দুই আত্মার মিলন। ভালোবাসা জীবনে একবারই আসে। বাকিসব শুধু মোহমায়া। একজনকে প্রেম নিবেদন করে অন্য কারও কাছে চলে গেলে সেটাকে দ্বিচারিতা করা বলে।’

এদিকে এত বছর পরে এসেও ‘শক্তিমানে’র জনপ্রিয়তা ফুরায়নি। সে রেশকে ফের চাঙা করতে চলছে বড়পর্দায় আনার পরিকল্পনা। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর