সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

সর্বোচ্চ পারিশ্রমিক নেন, করেন বিলাসী জীবনযাপন— বিজয়ের মোট সম্পত্তি কত?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

সর্বোচ্চ পারিশ্রমিক নেন, করেন বিলাসী জীবনযাপন— বিজয়ের মোট সম্পত্তি কত?

বহু বছর দক্ষিণী চলচ্চিত্রাঙ্গন শাসন করেছেন বিজয় থালাপতি। এবার পালা তামিলনাড়ু শাসনের। ভোট গণনার প্রাথমিক ফল যেন সে ইঙ্গিতই দিচ্ছে। ১০৯টি আসন পেয়ে দাপট জাহির করছে বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। 

জানেন কী রাজনীতিতে নাম লিখিয়েই বাজিমাত করা বিজয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা? একজন পাকা ব্যবসায়ীও। করেন বিলাসী জীবনযাপন। স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় ছয় শ কোটি রুপির সম্পপ্তির মালিক তিনি। 

vijoy_sdsdfs_20260430_103948128

সিনেমায় যুক্ত হওয়ার ক্ষেত্রে আকাশ্চুম্বী পারিশ্রমিক হাঁকান বিজয়। যার কাছে নস্যি বলিউডের শাহরুখ সালমানও। দর্শকের কাছে দেবতাতূল্য বলে রা করেন না প্রযোজকরাও। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী একটি ছবির জন্য ২৭৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন বিজয়। ওই জায়গা থেকে শুধু দক্ষিণের না, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা বলে বিবেচনা করা হয় তাকে। 

সম্পত্তির দিক থেকেও বিজয়ের অবস্থান উঁচুতে। নির্বাচনী হলফনামায় দেখিয়েছেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৩৭.৭৩ কোটি রুপি। ২০২৪-২৫ সালে আয় দেখানো হয়েছে ১৮৪ কোটি। ব্যাংকে জমা ৩২০ কোটি। এর বাইরে থালাপতির হাতে নগদ অর্থ রয়েছে দুই লাখ। 

1896e6fa-ae30-4b61-af0e-d02f3caceed5

বিজয় জানিয়েছেন তার দুই সন্তান জেসন সঞ্জয় এবং দিব্যা সাশার অ্যাকাউন্টে রয়েছে ৪ লাখ রুপি। স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গমের অ্যাকাউন্টে ১০.৪৩ কোটি। তার সোনা-রূপা-হীরা-জহরতের ভান্ডারও বেশ হৃষ্টপুষ্ট। এসব মিলিয়ে ১৫.৫১ কোটি অস্থাবর সম্পত্তির মালিক তিনি। 

অভিনেতার পাশাপাশি পাকা ব্যবসায়ী বিজয়। আবাসন খাতে বেশ নামডাক এ তারকার। চেন্নাইয়ের ১০টি অঞ্চলে বাড়ি রয়েছে তাঁর। প্রদেশটির বিভিন্ন এলাকায় রয়েছে বিপুল জায়গা জমি। 

vijoy_elecgg_20260504_101951878

কোটি কোটি রুপি বিনয়োগ রয়েছে বিজয়ের। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ান ব্যাংকে ২৫ কোটি, অ্যাক্সিস ব্যাংকে ৪০ কোটি এবং এইচডিএফসি ব্যাংকে ২০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট (এফডি) রয়েছে। 

দক্ষিণ ভারতের দাপুটে অভিনেতা থেকে নেতার জুতায় পা গলানো এ নায়ক অভ্যস্ত জাকজমক জীবনে। রয়েছে বিলাসবহুল বাংলো। কোটি কোটি মুল্যের নামি ব্র্যান্ডের সব গাড়ি। তার গ্যারেজে জায়গা করে নিয়েছে ৩ কোটি টাকা মূল্যের একটি টয়োটা লেক্সাস, দুটি বিএমডব্লিউ, একটি টয়োটা ভেলফায়ার, একটি মারুতি সুইফট এবং একটি সাধারণ টিভিএস এক্সএল সুপার মোপেড। সেসব যোগ করেলে দেখা যায় এ তারকার যানবাহনের মোট মূল্য ৭.৪৫ কোটি রুপি। 

thakapati-bijoy-1756368429

রাজনীতির মাঠে নাম লিখিয়েই বাজিমাত করা এ অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ নিয়ে এক প্রতিবেদন ছাপা হয়েছিল কাগজে। সেখানে দেখা যায়, চলচ্চিত্র এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে এই অভিনেতার মোট আয় প্রায় ৬০০ কোটির কাছাকাছি। এবার রাজনীতিতে নাম লিখিয়ে অংকটা বাড়ে না কমে সেটিই দেখার অপেক্ষা। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর