শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

আনুশকা-বিরাট দম্পতির গোপন তথ্য ফাঁস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

আনুশকা-বিরাট দম্পতির গোপন তথ্য ফাঁস

বিরাট কোহলি ও অনুশকা শর্মার সংসার জীবনের পাঁচ বছর কেটে গেছে। তাদের হাসিমাখা যৌথ ছবিগুলো দেখে বোঝা যায় সংসারে দুঃখের ছিটেফোঁটা নেই। এবার ফাঁস হলো আনুশকা-বিরাট দম্পতির গোপন কথা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

 এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে আনুশকা-বিরাটকে। কোহলির সঙ্গে হাতে হাত রেখে হাঁটলেন লাল গালিচায়। সেখানেই এক মজার খেলায় মত্ত বিরাট-অনুশকা। তাদের জিজ্ঞেস করা হয় নাচের ক্ষেত্রে কে বেশি পারদর্শী? অনুশকা সোজা দেখান বিরাটকে।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘বিরাট পুরো ফ্লোর মাতিয়ে দিতে পারেন।’ স্ত্রীর কথার পূর্ণ সমর্থন না করেই বলেন, ‘হ্যাঁ আমি নাচতে পারি, তবে দু’পাত্র মদ্যপানের পর, পুরো নাচের জায়গাটাই দখল করে নিতে পারি, তখন আর ভাবি না কে বা কারা রয়েছে আশপাশে।’

কয়েকদিন আগে সংসার ভাঙনের গুঞ্জন উঠেছিল বিরাট-আনুশকার। সংবাদকর্মীদের মিসেস কোহলি ডাকে রেগে গিয়েছিলেন তিনি। এতে সবাই ধরে নিয়েছিলেন এই বুঝি ভাঙল। পরে বোঝা যায়, মিসেস কোহলি সম্বোধনে না, আলোকচিত্রীদের চেঁচামেচির কারণেই বিরক্ত হয়েছিলেন অভিনেত্রী।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর