বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

তানজিকার উপস্থাপনায় ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম

শেয়ার করুন:

তানজিকার উপস্থাপনায় ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’

অভিনয়ের মাধ্যমে তানজিকা আমিন মুগ্ধ করেছেন দর্শকদের। উপস্থাপনায়ও সিদ্ধহস্ত তিনি। এবার মাছরাঙা টেলিভিশনের একটি রান্নাবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে পর্দায় আসছেন আলোচিত এই অভিনেত্রী। 

‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’ নামের এ অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হচ্ছে ১ মে। রোজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। বাংলাদেশের ঐতিহ্যবাহী ১১৮টি রান্নার রেসিপি নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান।


বিজ্ঞাপন


দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবারের রেসিপিগুলো উপস্থাপন করবেন রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিভিন্ন সিজনের শীর্ষ রন্ধনশিল্পীরা। প্রতি পর্বে দুটি করে রেসিপি থাকবে। 

এ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনায় ফেরা সম্পর্কে তানজিকা বলেন, ‘অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাটা আমি উপভোগ করি, বিশেষ করে অনুষ্ঠানের কনসেপ্ট যদি পছন্দ হয়। এ অনুষ্ঠানটির ভাবনা এবং আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। তাই কাজটি করতে সম্মত হয়েছি। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।’অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর