বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘দোষী হলে শাস্তি দিন, নাহলে মুক্তি’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

‘দোষী হলে শাস্তি দিন, নাহলে মুক্তি’

পর্নোগ্রাফি মামলার দীর্ঘ চার বছর পর অবশেষে নীরবতা ভাঙলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা। বিচার বিলম্বিত হওয়ায় সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। রাজ অভিযোগ করেছেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে।

পোস্টে রাজ লেখেন, আমি যদি সত্যিই অপরাধী হই তাহলে আমাকে শাস্তি দিন। আর যদি নির্দোষ হই মুক্তি দিন। সম্মান কেড়ে নিয়ে বছরের পর বছর বিচার ঝুলিয়ে রাখা বিচার অস্বীকার করার শামিল বলে মনে করেন তিনি।

221260524_10157919456966583

বুধবার (২৯ এপ্রিল) রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাতিল ভারতের নিম্ন আদালতে মামলার চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপরই সামাজিক মাধ্যমে এ বার্তা শেয়ার করেন শিল্পার স্বামী। পোস্টে তিনি দাবি করেন, চার বছর ধরে চলা মামলা তাকে সামাজিকভাবে পঙ্গু করে দিয়েছে। তিনি এখন ন্যায়বিচার চান।

উল্লেখ্য, ২০২১ সালের ১৯ জুলাই মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার করে। তদন্তকারীদের দাবি ছিল, রাজ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রাপ্তবয়স্কদের ভিডিও তৈরি এবং বিতরণের মূল কারিগর। এই ঘটনায় প্রায় দুই মাস জেল খাটতে হয়েছিল রাজকে। তবে শুরু থেকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন রাজ।

raj-shilpa

পর্নোগ্রাফি মামলা ছাড়াও রাজ এবং শিল্পা বেশ কিছু আইনি জটিলতায় জর্জরিত। সম্প্রতি এক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ এনেছেন। তবে এসব অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন তাঁদের আইনজীবী।

এছাড়া বছর দুয়েক আগে বিটকয়েন সংক্রান্ত জালিয়াতির তদন্তে রাজের প্রায় ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর