বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

শো বাড়ছে ‘দম’-এর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে ‘দম’-এর চমক, ২য় সপ্তাহে বাজিমাত 

দেশে সফলতার পর বিদেশের প্রেক্ষাগৃহেও দাপট দেখাচ্ছে রোজার ঈদের সিনেমা ‘দম’। ছবিটি আমেরিকাতে মুক্তির তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। দেশটির নিউইয়র্ক, টরন্টো ও সান ফ্রান্সিসকোর পর এবর মুক্তি পাচ্ছে  আরও বেশ কিছু প্রেক্ষাগৃহে। 

বুধবার (২৯ এপ্রিল) এক পোস্টে খবরটি জানিয়েছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ও বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ।


বিজ্ঞাপন


হামিদ জানান, আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতেও মুক্তি পাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। ফেয়ারফ্যাক্সের সিনি আর্টস থিয়েটারে ৩ মে বিকেল ৪টা ৩০ মিনিটে একটি বিশেষ প্রদর্শনী হবে। এ আয়োজনের তত্ত্বাবধানে রয়েছে ‘বাংলা ইভেন্টস’, টিকিট পাওয়া যাবে তাদের ওয়েবসাইটে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে সিনেমার মুক্তির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

Domm_First_Look_(5)_(1)

তিনি আরও জানান, প্রথমবারের মতো সেন্ট্রাল ক্যালিফোর্নিয়াতেও যাচ্ছে ‘দম’। ফ্রেসনো, মার্সেড ও মোডেস্টো অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের কথা মাথায় রেখে ফ্রেসনোর মায়া সিনেমাসে ছবিটির প্রদর্শনীর প্রস্তুতি চলছে। জানা গেছে, আগামী শুক্রবার থেকে পিটার্সবার্গে মায়া সিনেমাসে ছবিটি প্রদর্শিত হবে।


বিজ্ঞাপন


নিজের শারীরিক অসুস্থতার বিষয়ে রাজ হামিদ লেখেন, অপারেশনের পর কাজ চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কায় ছিলাম। তবে দর্শকদের ভালোবাসা সাহস জুগিয়েছে।

‘দম’ সিনেমাটির ট্যাগলাইন 'আনটিল দ্য লাস্ট ব্রেথ'। এ সিনেমায় আফরান নিশো ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াৎ, ডলি জহুর ও জাহিদ হাসান। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর