বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রে ‘দম’-এর চমক, ২য় সপ্তাহে বাজিমাত 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে ‘দম’-এর চমক, ২য় সপ্তাহে বাজিমাত 

আমেরিকায় ‘দম’-এর দুর্দান্ত জয়! দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি সিনেমাটি। চাহিদার কারণে ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘দম’। যার মধ্যে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে ৭টি থেকে উন্নীত হয়ে ৫০টি হলে চলবে সিনেমাটি। রেদওয়ান রনি পরিচালিত আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী অভিনীত সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ১০ এপ্রিল। সপ্তাহ ঘুরতেই দর্শকদের ব্যাপক আগ্রহে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১৭ এপ্রিল থেকে ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘দম’। এখানেই শেষ নয়, ১৭ এপ্রিল থেকে সিনেমাটি চলবে কানাডার ৮টি প্রেক্ষাগৃহে। 

উত্তর আমেরিকায় (আমেরিকা–কানাডা) সিনেমাটি পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। এর কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ হামিদ জানান, সিনেমাটি দেখতে দর্শকদের অপেক্ষা ও আকাঙ্ক্ষা উল্লেখ করার মতো। তিনি বলেন, ‘সিনেমা হলের সংখ্যা অবিশ্বাস্য রকমের বৃদ্ধি হওয়ার একমাত্র কারণ দর্শক চাহিদা। এ ছাড়া আর কোনোভাবে এটা সম্ভব নয়।’


বিজ্ঞাপন


Domm_First_Look_(5)_(1)

‘দম’ উত্তর আমেরিকায় মুক্তি উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি এখন অবস্থান করছেন আমেরিকাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে ‘দম’ সিনেমাটি দেখতে এসেছিলেন নির্মতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা আনিসুর রহমান মিলন, সাংবাদিক রোজিনা ইসলামসহ প্রবাসী বাংলাদেশীরা। সিনেমার একটি প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের অংশ নিয়েছিলেন রেদওয়ান রনি।

‘দম’ সিনেমা দেখে খান মোহাম্মদ আলী নামের একজন প্রবাসী দর্শক লিখেছেন, ‘‘রেদওয়ান রনি যে এত সুন্দর চলচ্চিত্র নির্মাণ করতে পারেন ‘দম’ না দেখলে বুঝতেই পারতাম না।’’ প্রেক্ষাগৃহে আসা দর্শকরা আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরীর অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। তারা আরও জানাচ্ছেন, সিনেমার দৃশ্যায়ন, গল্প ও অভিনয় আউটস্ট্যান্ডিং। পরিবার, বন্ধু–স্বজন মিলে দলে–বলে ‘দম’ দেখতে প্রেক্ষাগৃহে আসছেন দর্শকরা– এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিবেশক রাজ হামিদ। দর্শকরা এও জানিয়েছেন যে, ‘দম’–এর মতো সিনেমা শুধু দেখার জন্য দেখা না, এটি এক ধরনের অভিজ্ঞতা, যা বাংলা সিনেমার জন্য একটি নতুন মাইলফলক বা উদাহরণ। 

Domm_First_Look_(10)


বিজ্ঞাপন


দর্শকদের সরাসরি এমন প্রতিক্রিয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নির্মাতা রেদওয়ান রনি। বলেন, ‘দম সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি সিনেমা। কেন এবার সত্য ঘটনাকে আশ্রয় করলাম? কারণ আমার মনে হয়েছে এই ঘটনার মাধ্যমে বাংলাদেশির বিজয়ের গল্প বলা সম্ভব। আমিও অনেকদিন পর নির্মাণে ফিরলাম। এই ফেরাটা বাংলাদেশের বা বাংলাদেশীদের বিজয়ের গল্প বলার মাধ্যমে হওয়াটাই তৃপ্তির বলে মনে হয়েছে আমার। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছি। বিদেশের মাটিতে প্রবাসী ভাই–বোনদের কাছে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি অভিভূত।’

যুক্তরাষ্ট্রে দর্শকদের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়ে রেদওয়ান রনি আরও বলেন, ‘‘যেখানেই গেছি, সেখানেই আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন সবাই, তা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। দম সিনেমা তথা বাংলাদেশের সিনেমা নিয়ে দর্শকদের যে এত উচ্ছ্বাস সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রবাসে থেকে বাংলাদেশের সিনেমা দেখার জন্য যে আকাঙক্ষা সবার মাঝে সেটা নির্মাতা হিসেবে খুবই অনুপ্রেরণাদায়ক। তাদের ভালোবাসা পেয়ে আমারও মনে হচ্ছে ‘দম’ জিতে গিয়েছে। দর্শকরা ‘দম’–কে জিতিয়ে দিয়েছেন।’’

Domm_First_Look_(7)_(1)

‘দম’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই ও চরকি। এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘‘এবার ঈদুল ফিতরে ‘দম’ ছিল বিগেস্ট ওপেনার। প্রথম দিন থেকেই ‘দম’ দাপট দেখাচ্ছে এবং দর্শকের ভালোবাসা পাচ্ছে। আমরা যখন বিদেশে রিলিজ করলাম উত্তর আমেরিকায়, ইউএসএ-তে সাতটা থিয়েটার থেকে এক সপ্তাহের মধ্যেই ৫০টি থিয়েটারে উন্নীত হলো। এটা দর্শক চাহিদার কারণেই। আমরা মনে করি ইউএসএ–এর মতোই বিভিন্ন দেশের প্রবাসীরা অপেক্ষা করছে ‘দম’ এর জন্য। আমরা একে একে বিভিন্ন দেশে ‘দম’ রিলিজ করবো এবং দর্শকরা কেউই বঞ্চিত হবে না ‘দম’ দেখা থেকে।” 

রাজ হামিদ নিশ্চিত করেছেন, ৫০টি প্রেক্ষাগৃহ সিনেমা মুক্তির ঘটনা বাংলাদেশের সিনেমার জন্য বড় ব্যাপার এবং খুব আশাব্যঞ্জক। ’দম’ সিনেমাটির ট্যাগলাইন 'আনটিল দ্য লাস্ট ব্রেথ'। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদের, রবিউল আলম রবি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর