মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

মেট গালা ২০২৬

রেড কার্পেটে ফিরছেন বিয়ন্সে, আরও থাকছেন যারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

রেড কার্পেটে ফিরছেন বিয়ন্সে, আরও থাকছেন যারা

দরজায় কড়া নাড়ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা ২০২৬’। আগামী ৪ মে, সোমবার নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ বিশ্বখ্যাত গায়িকা বিয়ন্সে। দীর্ঘ এক দশক পর মেট গালার রেড কার্পেটে পা রাখবেন তিনি। ২০১৬ সালে শেষবার মেট গালায় দেখা গিয়েছিল এই গায়িকাকে।

এবারের মেট গালার থিম রাখা হয়েছে ‘কস্টিউম আর্ট’। গত বছর কৃষ্ণাঙ্গ সংস্কৃতির পোশাকের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এবার প্রায় ২০০টি পোশাকের প্রদর্শনী করা হবে, যা কয়েক শতাব্দী ধরে শিল্প আর ফ্যাশনের মধ্যকার গভীর সম্পর্ককে তুলে ধরবে। আশা করা হচ্ছে, এই থিমের কারণে তারকারা এবার আরও বেশি জাঁকজমকপূর্ণ ও শৈল্পিক পোশাকে হাজির হবেন।

এ বছর অনুষ্ঠান পরিচালনা করবেন গায়িকা বিয়ন্স, অভিনেত্রী নিকোল কিডম্যান, টেনিস তারকা ভিনাস উইলিয়ামস এবং ভোগ ম্যাগাজিনের সম্পাদক আনা উইন্টুর। এছাড়া হোস্ট কমিটিতে থাকছেন ডিজাইনার অ্যান্থনি ভ্যাকারেলো, চলচ্চিত্র নির্মাতা জো ক্রাভিটজ এবং সাবরিনা কার্পেন্টার, স্যাম স্মিথ, অ্যাঞ্জেলা ব্যাসেট ও টেয়ানা টেলরের মতো জনপ্রিয় তারকারা।

কো-চেয়ারদের পাশাপাশি এবারের আসরে অনারারি চেয়ার হিসেবে থাকছেন জেফ বেজোস এবং লরেন সানচেজ বেজোস। তাদের উপস্থিতি এই আয়োজনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

যদিও আনুষ্ঠানিকভাবে এবারের আসরের অতিথিদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি, তবে রিহানা, জে-জি, অ্যাডেল, কিম কারদাশিয়ান, হেইলি বিবার এবং জুলিয়া গার্নারের মতো তারকাদের নাম শোনা যাচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর