মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

শোকের চাদরে ঢাকল শাকিরার শো

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

শোকের চাদরে ঢাকল শাকিরার শো
শাকিরা

ব্রাজিলে শাকিরার আসন্ন শো ঘিরে উন্মাদনা শোকের কালো চাদরে ঢাকা পড়ল। বিশ্বখ্যাত এ পপ তারকার কনসার্টের মঞ্চ প্রস্তুতকালে পিষে মারা গেছেন একজন। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গেল ২৬ এপ্রিল ঘটেছে ঘটনাটি। মৃত ব্যক্তি মঞ্চ তৈরির কাজে নিয়োজিত ছিলেন। কনসার্টের বিশালাকার মঞ্চ ও কাঠামো তৈরির কাজ চলছিল। স্টেট ফায়ার ব্রিগেডের তরফ থেকে জানানো হয়েছে, একটি লিফটিং সিস্টেম বা ভারোত্তোলন যন্ত্র ব্যবহার করার সময় ওই কর্মীর শরীরের নিচের অংশ মারাত্মকভাবে পিষে যায়। 

pop

দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মৃতকে যন্ত্রের নিচ থেকে উদ্ধার করেন সহকর্মীরা। এ ঘটনায়্য দুঃখ প্রকাশ করেছে আয়োজকরা। সামাজিক মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে দুর্ভাগ্যজনক ঘটনার কথা স্বীকার করেছে তারা।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনার পর ফার্স্ট রেসপন্ডাররা ঘটনাস্থলেই তাঁকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়েছিলেন। অবিলম্বে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দ্রুত তাঁকে মিগুয়েল কৌটো মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।’ 

singer

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাটি। যা দেখে মর্মাহত নেটিজেনরা। তারা সহানুভূতি জানিয়েছেন মৃতের পরিবারকে। অন্যদিকে কনসার্টের আয়োজকরাও তার পরিবারের পাশে আছেন বলে জানিয়েছেন। 

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর