এক ছাদের নিচে ২৫ বছর পূর্ণ করেছেন বলিউড কোরিওগ্রাফার রেমো ডিসুজা ও তার স্ত্রী লিজেল ডিসুজা। ভোলেননি নিজেদের সেই দুঃসাহসী প্রেমের পর্ব। অল্প বয়সে লিভ ইন, বিয়ের আগেই সন্তান জন্ম। শেষে মায়ের কাছে ধরা পড়েন লিজেল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
লিজেল জানান, বিশে পা দিতেই রেমোর সঙ্গে দুরন্ত প্রেমে গা ভাসান তিনি। শুরু করেন লিভ ইন। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় ধরা পড়েন মায়ের কাছে। তার খোলাখুলি বর্ণনায়, “এক দিন মা-বাবা এলেন। আমি খুব রোগা ছিলাম। তাই দেখে সহজেই বুঝে গিয়েছিলেন, আমি অন্তঃসত্ত্বা।” সেদিন রেমোর বাবাও উপস্থিত ছিলেন। সকলেই হতভম্ভ হয়ে যান।

পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেছিলেন লিজেল। মাকে বলেছিলেন, ‘‘বুঝতে পারিনি অন্তঃসত্ত্বা হয়ে গেছি।’’ বলেছিলেন, ‘‘আমরা গোপনে মন্দিরে গিয়ে বিয়ে করেছি। কিন্তু বাস্তবে আমরা সেটা করিনি। পরে অবশ্য মা সেটা বুঝতে পেরে যান।”
কিন্তু মেয়ের চাতুরিপনা ঠিকই বুঝতে পারেন লিজেলের মা। পরে রেমো-লিজেলের বাবা-মা তাদের আনুষ্ঠানিক বিয়ের চাপ দিয়ে বলেছিলেন, “মন্দিরে বিয়ে করলেই চলবে না। গির্জায় গিয়ে নিয়ম মেনে বিয়ে করতে হবে।”

অবশেষে ১৯৯৯ সালে তারা গির্জায় বিয়ে করেন। যদিও তার আগেই জন্ম নেয় রেমো-লিজেলের প্রথম পুত্র সন্তান ধ্রুব। পরে গ্যাব্রিয়েল নামের আরও এক ছেলের বাবা-মা হন তারা।
আরআর




