মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘আমি তোমার ভাইয়ের সম্পত্তি’, দাবি করে ববিকে কেন জড়িয়ে ধরেননি আমিশা?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৫ এএম

শেয়ার করুন:

‘আমি তোমার ভাইয়ের সম্পত্তি’ দাবি করে ববিকে কেন জড়িয়ে ধরেননি আমিশা?

অভিনয়শিল্পীদের পর্দার রসায়ন মাঝে মাঝে দর্শকদের অতি মাত্রায় আবেগতাড়িত করে তলে। বাস্তবেও তারা ওই জুটিকে অন্য কারও বাহুডোরে দেখতে চান না। এরকম-ই হয়েছিল বলিউড তারকা আমিশা প্যাটেলের ক্ষেত্রে। 

‘গদর’ সিনেমার তুমুল জনপ্রিয়তার পর আমিশাকে সানি দেওলের সম্পত্তি বলে সম্বোধন করতেন দর্শকরা। এ তারকাকে অন্য কারও বুকে মানতে পারতেন না তারা। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে, বাধ্য হয়ে নিজেকে সানির সম্পত্তি দাবি করে ববি দেওলকে জড়িয়ে ধরা থেকে বিরত রেখেছিলেন এ অভিনেত্রী।

500-321-inqilab-white-20250916120021

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘গদর’-এর পর ববির সঙ্গে ‘হামরাজ’ ছবিতে কাজ করেন আমিশা। সেখানে শুটিংয়ে ঘটে এক অদ্ভুত ঘটনা। জয়পুরে দৃশ্যধারণ চলছিল ছবিটির। দেখতে ভিড় জমিয়েছিলেন কাতারে কাতারে দর্শক। সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশ। সেখানেই ঘটনাটি ঘটে। 

আমিশার কথায়, “মানুষ খুব উত্তেজিত ছিলেন। এরপর ববি আমাকে আলিঙ্গন করতে আসে। তখনই সেই ভিড় থেকে চিৎকার শুরু হয়। তাঁরা বলতে থাকেন, ‘ওঁকে ছেড়ে দিন। উনি তারা সিংহের (গদরে সানির চরিত্রের নাম) সম্পত্তি। আপনার দাদার সম্পত্তি। পাকিস্তান থেকে ওঁকে নিয়ে আসা হয়েছে। শাকিনাকে আপনি ছেড়ে দিন।” 

godor_20230917_122021758

মানুষের সে উন্মত্তপনা দেখে অস্বস্তিতে পড়েছিলেন ববি। তবে উপভোগও করছিলেন বিষয়টি। হাসতে হাসতে বিষয়টি নিয়ে আমিশা বলেছিলেন, “আমি তোমাকে জড়িয়ে ধরব না। আমি তোমার দাদার সম্পত্তি।”

২০০১ সালে মুক্তি পায় ‘গদর’। এতে তারা সিংহের চরিত্রে দেখা গিয়েছিল সানিকে। তার বিপরীতে শাকিনা চরিত্রে ছিলেন আমিশা প্যাটেল। ২০২৩ সালে মুক্তি পায় ছবির দ্বিতীয় কিস্তি ‘গদর ২’। এটিও প্রথম অধ্যায়ের মতো জনপ্রিয়তা পায়। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর