রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

২৪ দিনে খোঁজ মিলল সেই পরিচালকের, এতদিন কোথায় ছিলেন?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের ২৪ দিনের মাথায় খোঁজ মিলল সেই পরিচালকের, এতদিন কোথায় ছিলেন?

দীর্ঘ ২৪ দিন পর খোঁজ পাওয়া গেল নিখোঁজ পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের। গত ২ এপ্রিল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর তাঁর খোঁজ পাওয়ার খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়।

তিন সপ্তাহ ধরে নিখোঁজ পরিচালক, পুলিশে আস্থা হারিয়ে যা করলেন স্ত্রী


বিজ্ঞাপন


মৌপিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, উৎসবকে কলকাতার বাইরে তাঁর এক বন্ধুর বাড়িতে অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পরিচালক বর্তমানে দিল্লিতে তাঁর এক বন্ধুর আশ্রয়ে রয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সকালে সেখানে পৌঁছান তিনি। তবে এতদিন তিনি কোথায় ছিলেন সেই বিষয়ে এখনও মুখ খোলেননি উৎসব।

পরিচালকের স্ত্রী জানিয়েছেন, উৎসবকে কলকাতায় ফিরিয়ে আনার জন্য তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আপাতত এ বিষয়ে এর বেশি কোনো তথ্য নেই তাঁর কাছে।

utshob

উৎসবের খোঁজ পাওয়ার বিষয়টি আনন্দপুর থানা এবং লালবাজারের মিসিং পার্সন স্কোয়াডকে জানানো হয়েছে। মৌপিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রোববার সকালে আনন্দপুর থানা থেকে ডাকার পর উৎসবের সেই বন্ধুর ফোন পান। স্বামীর সঙ্গে মাত্র কয়েক সেকেন্ড কথাও হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে কিছু বিষয় গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ নির্মাতা

উল্লেখ্য, গত ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন উৎসব মুখোপাধ্যায়। সেদিন দুপুরে একটি ব্যাংকে গিয়েছিলেন তিনি। দুপুর ২টা ২২ মিনিটে শেষবার স্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছিল। তারপর থেকে তাঁর ফোন বন্ধ হয়ে যায়। স্বামীর কোনো খোঁজ না পেয়ে আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন মৌপিয়া।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর