ব্যাংকে যেতে ঘর থেকে বেরিয়েছিলেন। এরপর তিন সপ্তাহ কেটে গেলেও আর ফেরেননি টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়। এমতবস্থায় পুলিশের ওপর আস্থা হারালেন নির্মাতাপত্নী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। নিলেন নতুন পদক্ষেপ।
স্বামীকে খুঁজে পেতে পত্রিকায় নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছেন মৌপিয়া। কেননা পুলিশের তদন্তে আর আস্থা রাখতে পারছেন না তিনি। বরং দিন দিন উদ্বেগ বাড়ছে। তাই শেষ ভরসা হিসেবে বেছে নিলেন সংবাদপত্রের নিখোঁজ সংবাদের কলাম।
বিজ্ঞাপন
সপ্তাহ তিনেক আগে ব্যাংক যেতে বের হন উৎসব। লাইনে দাঁড়িয়েও কথা বলেন স্ত্রীর সঙ্গে। তারপর থেকেই ফোন বন্ধ। সেসময় ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, “গত মে মাসে ওর মা গত হয়েছেন। তারপর হঠাৎ করেই বাবাও মারা যান। এই শোকটা ও আজও মেনে নিতে পারেনি। এছাড়াও অতীতে ঘটে যাওয়া সাইবার প্রতারণার বিষয়টাও ওর মনে গভীর প্রভাব ফেলেছিল। সবসময় বলত, আমার ইমেজটা নষ্ট করে দিল। এর একটা প্রভাব কাজের দুনিয়াতেও পড়েছিল। তাই ভাবছি ও কী নিজে থেকেই কিছুদিন নিরিবিলিতে একাকী থাকতে চাইছে!
এদিকে উৎসব নিখোঁজের থানায় মিসিং ডায়েরি করে কিছুটা স্বস্তি পেয়েছিলেন। ভেবেছিলেন পুলিশের সহায়তায় ফিরে পাবেন স্বামীকে। কিন্তু আস্তে আস্তে পুলিশের ওপর ভরসা হারান মৌপিয়া। এবার নিখোঁজ বিজ্ঞাপ্তি যদি উৎসবকে ফিরিয়ে দিতে পারে সেই আশায় বুক বেঁধেছেন তিনি।




