রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

তবে কি রাজনীতিতে নাম লেখালেন পরমব্রত? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পিএম

শেয়ার করুন:

তবে কি রাজনীতিতে নাম লেখালেন পরমব্রত? 

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজনৈতিক মঞ্চে পা রাখলেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ২০২৬ সালে ভারতের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূলের প্রার্থী হওয়া নিয়ে যে গুঞ্জন রটেছিল তা নিয়ে মুখে কুলুপ এটে থাকলেও এবার সরাসরি জোড়াফুলের সমর্থনে ময়দানে নামলেন তিনি। 

ন্যাড়া মাথার পরমব্রত, বাড়ল রহস্য


বিজ্ঞাপন


শনিবার (২৫ এপ্রিল) নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের জনসভায় দেখা যায় পরমব্রতকে।

কৃষ্ণনগর দক্ষিণের চক দিগনগর হাইস্কুলের মাঠ জনসাভার মঞ্চে দাঁড়িয়ে পরমব্রত স্পষ্ট জানিয়ে দেন, এই পুণ্যভূমি থেকেই তাঁর রাজনৈতিক মঞ্চে আনুষ্ঠানিক পদার্পণ ঘটল। তীব্র গরমের মাঝেও সভায় আসেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা।

এবার পরমব্রতের পরিচালনায় অনির্বাণ 


বিজ্ঞাপন


জনতার উদ্দেশে পরমব্রত বলেন, ‘২০২৬-এর এই নির্বাচন সাধারণ কোনো ভোট নয়, এটি বাঙালির আত্মসম্মান ও মর্যাদা রক্ষার লড়াই।’ নারী নিরাপত্তা নিয়ে বিরোধীদের কড়া সমালোচনা করে তিনি স্পষ্ট জানান, যে সব রাজ্যে নারীদের ওপর অপরাধের হার সবথেকে বেশি, সেখান থেকে এসে কেউ বাংলার সুরক্ষা নিয়ে জ্ঞান দিলে তা মেনে নেওয়া হবে না।  পরমব্রত দাবি করেন, পশ্চিমবঙ্গ আজও ভারতীয় নারীদের জন্য সবথেকে নিরাপদ স্থান। 

বক্তব্যের শেষ পর্যায়ে, ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ায় ক্ষোভ উগরে দেন এই অভিনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী ২৯ তারিখ উজ্জ্বল বিশ্বাসকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর