রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

মুক্তি পাচ্ছে বুবলী-রোশানের সিনেমা, প্রচারে নেই কেউ 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

মুক্তি পাচ্ছে বুবলী-রোশানের সিনেমা, প্রচারণায় নেই কেউ 

আগামী ৮ মে মুক্তি পাচ্ছে শবনম বুবলী-জিয়াউল রোশান অভিনীত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। সম্প্রতি পরিবেশক সংস্থা টাইগার মিডিয়ার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত ছবির একটি ট্রেলারের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এরপরও ছবির প্রচারণায় দেখা যায়নি নায়ক-নায়িকা-পরিচালককে।

কারণ জানতে চাইলে ঢাকা মেইলকে রোশান বলেন, ‘সিনেমাটির মুক্তির ঘোষণা কিংবা ট্রেলার প্রকাশ সম্পর্কে আমাকে জানানো হয়নি। এ কারণে প্রচারণায় নেই। তাছাড়া মুক্তির তারিখও বদলে যেতে পারে। আরও কিছু বিষয় আছে। তাই অপেক্ষা করছি। বিষয়গুলো সমাধান হলে প্রচারণায় নামব।’ 


বিজ্ঞাপন


পরিচালক রাখাল সবুজ বলেন, ‘দেশের বাইরে থাকায় শবনম বুবলী প্রচারণায় নেই। আমাদের একটা মিটিং আছে আজ বিকেলে। সেখানে কিছু বিষয় নিয়ে আলোচনা আছে। এরপরই প্রচারণায় যাব।’ 

২০২২-২৩ অর্থ বছর ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পায় ‘সর্দারবাড়ির খেলা’। পরে প্রিভিউ কমিটিতে জমা দেওয়া হলে নাম পরিবর্তন করতে বলা হয়। এরপরই ‘পুলসিরাত’ হয়ে যায় ‘সর্দারবাড়ির খেলা’। 

ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান। বুবলী-রোশান ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর