রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

আপত্তির মুখে নাম বদলে গেল বুবলীর সিনেমার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

আপত্তির মুখে নাম বদলে গেল বুবলীর ‘পুলসিরাত’ সিনেমার 

নাম বদলে গেল রোশান ও বুবলী্র সিনেমার। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে তাদের অভিনীত ‘পুলসিরাত’ সিনেমার নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’। সংবাদমাধ্যমকে খবরটি জানিয়েছেন পরিচালক রাখাল সবুজ।

সিনেমাটি ২০২২-২৩ অর্থ বছর ‘পুলসিরাত’ নামেই সরকারী অনুদান পেয়েছিল। পরবর্তীতে যখন প্রিভিউ কমিটিতে জমা দেয়া হয়, তখন নাম পরিবর্তন করতে বলা হয় বলে জানান পরিচালক রাখাল সবুজ।


বিজ্ঞাপন


d132033ef448286107f680ecdeb677f7-6587926d37c0d_20240914_151226560

তিনি বলেন, ‘পুলসিরাত’ নামের সঙ্গে ইসলামিক নামের সামঞ্জস্য রয়েছে এ কারণে নাম পরিবর্তন করতে হয়েছে। কিন্তু যখন অনুদান পেয়েছি, তখন এই নামই ছিল।

পরিচালক বলেন, গল্পে ইসলামিক কিছু নেই। তবুও মিনিস্ট্রির কথা রাখতে হয়েছে যেহেতু অনুদানের ছবি। দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড ‘সরদার বাড়ির খেলা’ নামে সেন্সর দিয়েছে। নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে। কারণ এই নামেই এতোদিন প্রমোশন ও সংবাদ হয়ে আসছে।

নির্মাতা বলেন, ‘পুলসিরাত’ নামটা আকর্ষণীয় ছিল। নামের উপর একটি গানও রয়েছে সিনেমাতে। সেটা থাকবে এবং একটি ট্যাগ লাইন রেখেছি ‘বাহাত খবরদার, পুলসিরাত হইমু পার’।
এদিকে রোশান বলেন, ‘পুলসিরাত’ ইসলামিক নাম বলে এটি পরিবর্তন করতে বলা হয়েছে।


বিজ্ঞাপন


459353719_1109028127247116_5417728528159331580_n_20240914_151230260

‘সরদার বাড়ির খেলা’ সিনেমায় রোশানের সঙ্গে রয়েছেন শবনম বুবলী। রোশান জানান, লাঠি খেলা নিয়ে সিনেমা। পরে একটি ছেলের জীবনের গতি পরিবর্তন হয়ে যায়। সেখান থেকে গল্পের মোড় নেয়। শুনেছি সেন্সর হয়েছে, ঈদে মুক্তি পাবে। হয়তো দু-একদিনের মধ্যে ঘোষণা দেয়া হবে।

রাখাল সবুজ বলেন, ‘সরদার বাড়ির খেলা’ আগামী কোরবানীর ঈদে সিনেমা হলে মুক্তি দেব। ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে
ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান। আরও শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ। প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর