শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

শাহরুখকে ছাপিয়ে গেলেন থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

শাহরুখকে ছাপিয়ে গেলেন থালাপতি বিজয়

তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয়। অ্যাকশন ঘরানার ছবিতে তার জুড়ি মেলা ভার। বিরাট ফ্যানবেস নিয়ে দক্ষিণি ইন্ডাস্ট্রির একটা বড় অংশ জুড়ে রয়েছেন তিনি। তবে এতদিন শুধুমাত্র বড়পর্দাতেই বিজয়কে দেখার সুযোগ পেতেন তার অনুরাগীরা। কারণ, ইনস্টাগ্রাম থেকে এতদিন দূরেই ছিলেন অভিনেতা। গ্ল্যামার ওয়ার্ল্ডের বেশিরভাগ তারকাই যেখানে জনপ্রিয়তা বাড়াতে ইনস্টাগ্রামকে ব্যবহার করেন, সেখানে বিজয়ই এতদিন ছিলেন না এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

তবে সম্প্রতি বরুণ পা রেখেছেন ইনস্টাগ্রামে। আর ডেবিউ করতে না করতেই বানিয়ে ফেলেছেন রেকর্ডও। সবথেকে দ্রুত ১০ লাখ ফলোয়ার বানানোর রেকর্ড গড়েছেন তিনি। এখন পর্যন্ত একটি ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিজয়। ‘লিও’ ছবির সেট থেকে নিজের একটি ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে বার্তাও দিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


ছবিটি শেয়ার করা মাত্রই ওঠে লাইকের ঝড়। মাত্র কয়েকঘণ্টার মধ্যেই লাখ লাখ লাইক চলে আসে বিজয়ের ছবিতে। এখন পর্যন্ত ৫৩ লাখ লাইক রয়েছে এই ছবিটিতে। আর অ্যাকাউন্টে রয়েছে পাঁচ মিলিয়ন ফলোয়ার। জানা যাচ্ছে, ইনস্টাগ্রামে ডেবিউ করার ৯৯ মিনিটের মধ্যেই ১০ লাখ ফলোয়ার হয়ে গিয়েছিল বিজয়ের। কোনো ভারতীয় সেলিব্রিটির ক্ষেত্রে এটা একটা রেকর্ড। এমনকি শাহরুখ খান, সালমান খানের কাছেও নেই এই রেকর্ড।

ফেসবুক ও টুইটারে আগে থেকেই অ্যাকাউন্ট ছিল থালাপতি বিজয়ের। ইনস্টাগ্রামের অনুরাগীদেরও নিরাশ করলেন না তিনি। তার জমকালো এন্ট্রি নিয়ে রীতিমতো উচ্ছসিত নেটনাগরিকরা। কমেন্ট বক্সে উপচে পড়েছে তাদের খুশি। সকলেই স্বাগত জানিয়েছেন বিজয়কে।

মাত্র ১০ বছর বয়সেই শিশুশিল্পী হিসাবে অভিনয়ে পা রেখেছিলেন থালাপতি বিজয়। ১৮ বছর বয়সে প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। তামিল ইন্ডাস্ট্রির সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে তিনি একজন। আগামীতে ‘লিও’ ছবিতে দেখা যাবে বিজয়কে। ১৯ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর