শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাইকেল জ্যাকসনের বায়োপিক নিয়ে বিস্ফোরক মন্তব্য ‘অ্যানিম্যাল’ নির্মাতার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

মাইকেল জ্যাকসনের বায়োপিক নিয়ে বিস্ফোরক মন্তব্য ‘অ্যানিম্যাল’ নির্মাতার

বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। গায়কের বর্ণাঢ্য জীবন সেলুলয়েডের পর্দায় জীবন্ত করে তুলেছেন ২০১৯ সালে অস্কারজয়ী ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র প্রযোজক গ্রাহাম কিং। সিনেমার পরিচালক অ্যান্টোইন ফুকুয়ার আগে মাইকেলের বায়োপিক বানাতে চেয়েছিলেন ‘অ্যানিম্যাল’ খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

মাইকেল জ্যাকসনের ১২টি অপ্রকাশিত গান উদ্ধার


বিজ্ঞাপন


‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’, ‘অ্যানিম্যাল’-এর মতো ব্লকবাস্টার ছবির পরিচালক সন্দীপ এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য জীবন তাঁকে ভীষণভাবে টানে। সিনেমার গল্পের জন্য প্রয়োজনীয় সবকিছু জ্যাকসনের জীবনে বিদ্যমান ছিল। শৈশবের স্কুল জীবন থেকে শুরু করে গায়ের রঙ পরিবর্তন এক অসাধারণ জার্নি। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ছবিটি নিয়ে এগোতে পারেননি তিনি।

মাইকেল জ্যাকসনের বায়োপিক বানানো প্রায় অসম্ভব ছিল। এর প্রধান কারণ কাস্টিং। পরিচালকের ভাষ্য, ‘সিনেমাটি নিয়ে পরিকল্পনার সময় সবচেয়ে বড় প্রশ্ন ছিল পর্দায় কে হবে মাইকেল জ্যাকসন? তাঁর ব্যক্তিত্ব, গলার স্বর, মঞ্চে উপস্থিতি এবং নাচের দৃশ্য ফুটিয়ে তোলা যেকোনো অভিনেতার জন্য চ্যালেঞ্জ। যদি কোনো নির্মাতা সঠিক অভিনেতা খুঁজে পান, তবে সেটি হবে স্বপ্নের মতো একটি কাজ।’

আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, একই দিনে মুক্তি পাবে বাংলাদেশে


বিজ্ঞাপন


মাইকেলের জীবনের বিতর্কিত বিষয়গুলো নিয়ে ভাঙ্গা জানান, বায়োপিকে সত্যকে তুলে ধরা পরিচালকের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনটি সঠিক আর কোনটি ভুল তা বলা কঠিন। সাক্ষাৎকারে এই নির্মাতা জানিয়েছিলেন, জ্যাকসনের বায়োপিক যেই নির্মাণ করুক না কেন, তিনি টিকিট কেটে সেটি দেখতে যাবেন।

পর্দায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন গায়কের আপন ভাতিজা জাফর জ্যাকসন। নাচ থেকে শুরু করে কণ্ঠ, সবকিছু হুবহু চাচার প্রতিচ্ছবি হয়ে উঠেছেন জাফর।

বাবার বায়োপিক নিয়ে আপত্তি মাইকেল জ্যাকসনের মেয়ের

মাইকেলের বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডোমিঙ্গো এবং মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে নিয়া লং।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর