সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

কনকচাঁপাকে কটাক্ষ করা সেই বিএনপির নেত্রী পেয়েছেন মনোনয়ন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

মনোনয়ন তুলতে গিয়ে বগুড়ার নেত্রীদের তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনতে গিয়ে বিএনপির কার্যালয়ে তোপের মুখে পড়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। গায়িকাকে উদ্দেশ্য করে বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি মন্তব্য করেন ‘এতদিন কোথায় ছিলেন, বিএনপিতে তার অবদান কী?’। 

কনকচাঁপার সঙ্গে অসদাচরণের ঘটনায় নেত্রীদের শাস্তি হবে বলে জানিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেই আলোচিত নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন পেয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় সংরক্ষিত নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


বিজ্ঞাপন


মনোনয়ন তুলতে গিয়ে বগুড়ার নেত্রীদের তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

এছাড়া আরও মনোনয়ন পেয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

ইএইচ/


 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর