আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে শনিবার সকাল থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আসেন মনোনয়নপ্রত্যাশীরা। এ সময় নিজের মনোনয়ন সংগ্রহ করতে হাজির হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।
মনোনয়ন জমা দিয়ে বের হওয়ার সময় বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনির তোপের মুখে পড়েন কনকচাঁপা। ফরম জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীরা কনকচাঁপার প্রতিক্রিয়া জানতে এগিয়ে গেলে সুরাইয়া জেরিন রনি চড়াও হন। তিনি বলেন, ‘কনকচাঁপা দলের কে? কী দল করেছে?’
বিজ্ঞাপন
ফাঁকা রাখা হয়েছে সংগীতশিল্পী কনকচাঁপার আসন
তিনি আরও বলেন, ‘আমরা আন্দোলন এবং লড়াই-সংগ্রাম করেছি। জেল খেটেছি। ১৭ বছর দলের ঢাল হয়ে থেকেছি। বগুড়া এবং ঢাকার রাজপথে থেকেছি। দেশে মহিলাদের ভেতরে সব থেকে বেশি মামলা আমার বিরুদ্ধে। কনকচাঁপা এতদিন কোথায় ছিল? কয়টা মামলা খেয়েছে? আমরা সুবিধাবাদীদের দেখতে চাই না। রাজপথে যারা লড়াই-সংগ্রাম করেছে আমরা তাঁদেরকে চাই।’
সুরাইয়া জেরিন রনির কাছে গণমাধ্যমকর্মী হঠাৎ রেগে যাওয়ার কারণ জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘কীসের কনকচাঁপা। তার জন্য আপনারা কেন আমাদের সরিয়ে দেবেন? এতদিন কোথায় ছিলেন তিনি? কয়টা মামলা খেয়েছে? কয়টা লড়াই-সংগ্রামে অংশগ্রহণ করেছে?’
বিজ্ঞাপন
এদিকে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ার ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, ‘অতিথি পাখিদের বয়কট করুন।’
ইএইচ/




