মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

গেলাম সংরক্ষিত আসনের প্রসেসে, সেখানেও নাম নেই: কনকচাঁপা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

গেলাম সংরক্ষিত আসনের প্রসেসে সেখানেও নাম নাই: কনকচাঁপা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

জাতীয় নির্বাচনের পর সংরক্ষিত আসনেও বিএনপির মনোনয়ন বঞ্চিত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। প্রার্থীদের নাম ঘোষণার পর এক পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও যখন নমিনেশন পাইনি আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও নাম নাই। আবারও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেল না।’

image-661874-1680557787

তিনি যোগ করেন, ‘আপনারা যেভাবে আমার সাথে ছিলেন আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে।’

মনোনয়ন পাননি কনকচাঁপা, সিরাজগঞ্জের ৫টি আসনে বিএনপির প্রার্থী যারা

সবশেষে কনকচাঁপা লেখেন, ‘ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারব নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।’

1000170452

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা, তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধায় কনকচাঁপা নির্বাচনী প্রচার চালাতে পারেননি। শেষ পর্যন্ত এলাকায় যেতে না পেরে তিনি পার্শ্ববর্তী জেলা বগুড়ায় সংবাদ সম্মেলন করে অভিযোগ জানিয়েছিলেন।

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

কনকচাঁপা সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর